

মোঃ জয়নাল আবেদীন টুক্কু,নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি: রোববার (২৩ নভেম্বর) মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া জান্তা বাহিনীর ৫ সদস্যকে আটক করেছে বিজিবি জোয়ানরা। যাদেরকে পুলিশে সোপর্দ করেছে তারা।
ঘটনাটি ঘটেছে রোববার ( ২৩ নভেম্বর) দুপুর ১২ টায় ৩৪ বিজিবি অধীনস্থ মংজয়পাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-৪২ হতে আনুমানিক ১.৫ কি.মি.পশ্চিম দিকে বাংলাদেশের অভ্যন্তরে। স্থানটি বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলাধীন ঘুমধুম ইউনিয়নের ০৯নং ওয়ার্ডস্থ গাছবুনিয়া পাড়ায়। যেথানে এ ৫(পাঁচ) জন মিয়ানমার সেনা/ বিজিপির সদস্য বলে তারা স্বীকার করেছে।
সুত্র মতে আটক ৫ জনের মধ্যে ৪ জন বিজিপি ( মিয়ানমার সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশ) অন্যজন মিয়ানমারের সেনা সদস্য।
স্থানীয়রা জানান,তারা শনিবার রাতেই তাদের পাড়াতে আশ্রয় নেয়। পরে গোপন সুত্র খবর পেয়ে ৩৪ বিজিবি অধিন মংজয় পাড়া বিওপির টল দল কর্তৃক আটক করা হয় তাদেরকে। বিজিবি সূত্রে জানা গেছে, আটককৃতরা হলেন:
১. ক্যু ক্যু চিন (৩৫), রেজি নং- ২৫৩৬৫৫, সাং- মোমেক সিটি, শান স্টেট, মায়ানমার। পদবী- সেকেন্ড ইন্সপেক্টর অফ পুলিশ, মিয়ো কো কো সাইন, বিজিপি।
২. সীও টু রাহ (৩৮), রেজি নং- ২৩৬৪৪৭, প্যান্তা নাও সিটি, আয়াওয়ারদি স্টেট। পদবী- কনস্টেবল, বলিবাজার বিজিপি ক্যাম্প।
৩. মং সান হতো (২৫), রেজি নং- ২৯৮৯৯৩, সাং- মগতুতাও সিটি, আয়াওয়ারদি স্টেট, মায়ানমার। পদবী- কনস্টেবল, বলিবাজার বিজিপি ক্যাম্প।
৪. কিউ জেয়র লিন (৩২), রেজি নং- ২৪৯৫৭৮, সাং- কান গি ডাউন সিটি, আয়াওয়ারদি স্টেট, মায়ানমার। পদবী- কনস্টেবল, বলিবাজার বিজিপি ক্যাম্প।
৫. মিন মিন উ (৪১), রেজি নং- ৩৭৩৮৮২, সাং- ইয়াঙ্গন স্টেট, মায়ানমার। (মায়ানমার সেনাবাহিনীর সৈনিক)।
আটকের পর তাদের বিকেলে নাইক্ষ্যংছড়ি থানায় সোপর্দ করা হয়।নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহি অফিসার মাজহারুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।নাইক্ষ্যংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসরুরুল হক সাংবাদিক দের জানান এবিষয় টি সঠিক।
৩ ৪ বিজিবি অধিনায়ক লে: কর্ণেল এস এস খাইরুল আলম জানান,অনুপ্রবেশ করা মিয়ানমারের সে ৫ নাগরিক কে থানায় সোপর্দ করা হয়েছে।