1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
গ্রাহকের আমানত আত্মসাৎ: আহমেদীয়া সমবায়ের ৫০ কোটি টাকার সম্পদ ক্রোক | সকালের খবর ২৪
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান মৌলিক প্রশিক্ষণ শেষ করল ১৭১ আনসার সদস্য: দুর্যোগে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান লালমনিরহাটে নিয়োগ বাতিলের দাবিতে জেলা প্রশাসকের বিরুদ্ধে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন পঞ্চগড়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ওলামা দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত ন্যায্য সমঝোতা না হলে জোট নয়: নবীনগরে নুরুল হক নূর অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে রানাপাশা ইউনিয়ন জামায়াত সভাপতির পদ স্থগিত ও বহিষ্কার ছাত্রলীগের ক্যাডার লাভলু সিকদারের বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ দুদুকে চসিকের নিষেধাজ্ঞা অমান্য করে চলাচলের রাস্তায় ফের বর্জ্য ফেললো মহল্লা কমিটি মাধবপুরে অপহরণের পাঁচ দিন পর স্কুলছাত্রী উদ্ধার

গ্রাহকের আমানত আত্মসাৎ: আহমেদীয়া সমবায়ের ৫০ কোটি টাকার সম্পদ ক্রোক

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১০১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

গ্রাহকের আমানত আত্মসাতের অভিযোগে রাজধানীর কাফরুলে অবস্থিত আহমেদীয়া ফাইন্যান্স অ্যান্ড কমার্স মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মনির আহমেদের মালিকানাধীন ‘ইউরো স্টার টাওয়ার’ নামের ১০ তলা বাণিজ্যিক ভবন ক্রোক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ভবনটির আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ কোটি টাকা।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।

তিনি জানান, ২০০৫ সালে আহমেদীয়া বহুমুখী সমবায় সমিতি নামে নিবন্ধন নিয়ে ২০০৬ সালে নাম পরিবর্তন করে বর্তমান নামে পুনঃনিবন্ধন করেন মনির আহমেদ। নিয়ম অনুযায়ী সমিতিটি শুধুমাত্র সদস্যদের মধ্যে সঞ্চয় ও ঋণ কার্যক্রম পরিচালনা করার কথা থাকলেও, অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে তিনি সাধারণ মানুষের কাছ থেকেও আমানত সংগ্রহ শুরু করেন।

মিরপুর, ক্যান্টনমেন্ট, বনানী, মহাখালী, কাফরুলসহ আশপাশের বিভিন্ন এলাকার প্রায় হাজারের বেশি গ্রাহকের কাছ থেকে প্রতারণার মাধ্যমে ৫৮ কোটি ৩৪ লাখ ৬৭ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। প্রাথমিক তদন্তে জানা যায়, এই অর্থের বড় একটি অংশ দিয়ে মনির আহমেদ নিজের নামে বিপুল স্থাবর সম্পত্তি ক্রয় করেন।

এ ঘটনায় ২০২৩ সালের ১৯ নভেম্বর কাফরুল থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধনী ২০১৫) এর ৪(২)(৪) ধারায় মামলা দায়ের হয়। তদন্তে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট ইব্রাহিম মৌজায় ৮.৪৭ শতাংশ জমির ওপর নির্মিত ‘ইউরো স্টার টাওয়ার’-এর সন্ধান পায়। তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে গত ১৬ জুলাই মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত ভবনটি ক্রোকের আদেশ দেন।

সিআইডি জানিয়েছে, মামলাটি নিবিড়ভাবে তদন্তাধীন রয়েছে এবং গ্রাহকের অর্থ আত্মসাৎ চক্রের সম্পূর্ণ চিত্র উদঘাটনে নিরলসভাবে কাজ করা হচ্ছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD