1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
গোয়ালন্দে ৫২ লিটার চোলাইমদসহ দুই মাদক কারবারি গ্রেফতার | সকালের খবর ২৪
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরাইলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ৭ জনকে বহিষ্কার মোরেলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা স.ম. কবির আহমেদ মধুর কবর জিয়ারত করলেন অধ্যক্ষ আব্দুল আলীম মোরেলগঞ্জে জামায়াতের জনসভায় হাজারো মানুষের ঢল মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত মিরসরাইয়ে পানিতে ডু’বে মারা যাওয়া স্কুল ছাত্র মাহিন বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৪৫৩৮ বন্দি, কালও চলবে ভোট মোহাম্মদপুরে সেনা অভিযানে দুটি বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী আটক রূপসার নৈহাটি ইসলামিয়া ক্যাডেট একাডেমীর পুরস্কার বিতরণ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সম্মিলিত সামাজিক আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপির প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী’র মতবিনিময় সভা

গোয়ালন্দে ৫২ লিটার চোলাইমদসহ দুই মাদক কারবারি গ্রেফতার

  • প্রকাশিতঃ সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ২৩২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজবাড়ীর গোয়ালন্দঘাটে র‌্যাব-১০ এর অভিযানে ৫২ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার দুপুরে নতুন ব্রীজ এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন—দৌলতদিয়া এলাকার মো. বাচ্চু সরদার (৪৩) এবং দক্ষিণ দৌলতদিয়ার মো. লিটন সরদার (৩৮)।
সোমবার (২৩ জুন) সকালে র‍্যাব-১০, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার এসএম হাসান সিদ্দিকী সুমন গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গতকাল দুপুর ১২ টা ১০ মিনিটে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন নতুন ব্রীজ এলাকায় একটি অভিযান পরিচালনা করে। এতে আনুমানিক ২৬ হাজার টাকা মূল্যমানের ৫২ (বায়ান্ন) লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ বাচ্চু সরদার ও লিটন সরদারকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন যাবৎ অবৈধভাবে দেশীয় তৈরি চোলাইমদসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাটসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়কে মাদক মামলা রুজু করতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ডিআই/এসকে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD