1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
গোবিপ্রবি উপ-উপাচার্যের বিরুদ্ধে সংঘবদ্ধ অপপ্রচারের অভিযোগ | সকালের খবর ২৪
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলীতে জমিজমা নিয়ে বিরোধ ২ নারীসহ ৩জনকে পিটিয়ে জখম গর্জনিয়া ফাঁড়ী পুলিশের অভিযানে ২৫ টি মোবাইল ফোন ও সিএনজিসহ ৪ যুবক আটক নাকুগাঁও সীমান্ত দিয়ে দেশে ফিরলেন কুড়িগ্রামের ৬ মৎস্যজীবী গাজীপুর-১ আসন কালিয়াকৈরে নির্বাচনী প্রচারণায় বিএনপি মনোনীত প্রার্থী মোরেলগঞ্জে পালিত হলো আন্তর্জাতিক দূর্নীতি দিবস মোরেলগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত ‎পাঁচবিবিতে আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস পালিত ‎ আটঘরিয়ায় বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা মুত্তাকী কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ বিজিবির অভিযানে ৪কোটি টাকার মাদক অস্ত্র-চোরাচালান কৃত পন্য জব্দ

গোবিপ্রবি উপ-উপাচার্যের বিরুদ্ধে সংঘবদ্ধ অপপ্রচারের অভিযোগ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১১৩ বার পঠিত

গোবিপ্রবি প্রতিনিধি:
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের বিরুদ্ধে সংঘবদ্ধ অপপ্রচারের অভিযোগ তুলেছেন উপ-উপাচার্য, শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীরা। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত পথসভাকে ঘিরে বুধবার গোপালগঞ্জ জেলাজুড়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করে। এতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) ক্যাম্পাসেও একধরনের চাপা উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। শহরে শিক্ষার্থীদের অনেকেই রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে গিয়ে হামলার শিকার হন, কেউ কেউ আটকা পড়েন সংঘর্ষ চলাকালে। এমন উত্তেজনাকর পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করে প্রশাসন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছেড়ে নিজ নিজ বাসার উদ্দেশ্যে চলে যান বিভিন্ন শিক্ষকবৃন্দ। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান নিজ দায়িত্ব পালন না করে গোপনে শিক্ষকদের বাসে খুলনা চলে গেছেন। পরবর্তীতে এ বিষয়ে মুখ খোলেন অধ্যাপক ড. মো. সোহেল হাসান। বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের গ্রুপে উপ-উপাচার্য এসব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর বলে প্রত্যাখ্যান করে নিজ ফেসবুক একাউন্ট থেকে লিখেন, “আমি প্রিয় ছাত্র-ছাত্রীদের প্রয়োজনে সবসময় পাশে থেকেছি ও সহযোগিতা করেছি। গতকাল গোপালগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে প্রশাসন বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে। কারফিউ চলমান থাকায় আমি খুলনা থেকে ট্রেনে করে পরিবারের কাছে রাজশাহী চলে আসি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ট্রেজারার ও রেজিস্ট্রারও একইভাবে নিজ নিজ বাসভবনে চলে গেছেন। ”

এদিকে উপ-উপাচার্যকে নিয়ে মিথ্যাচারের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ সহ সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি দূর্জয় শুভ এই বিষয়ে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, “এ ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে এমন অপ-প্রচার চলতেই থাকবে। ”

ফার্মেসী বিভাগের শিক্ষার্থী ওবায়দুল ইসলাম বলেন, এমন হেয় প্রতিপন্ন করার তীব্র নিন্দা জানাচ্ছি। এই ধরনের লেখার জন্যই শিক্ষার্থীরা বলির পাঠা হয়।”
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব হাবিবুর রহমান বলেন, “স্যার কে নিয়ে এমন মিথ্যা, বানোয়াট গুজব প্রচার করার তীব্র নিন্দা জানাই।”

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীদের পাশাপাশি প্রতিবাদে সরব হয়েছেন শিক্ষক – কর্মকর্তাবৃন্দও।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আসিফ খালেদ বলেন , শিক্ষার্থীদের প্রতি অনুরোধ থাকবে এমন কোন কথা বলা উচিত নয় যেটা মিথ্যা ও উদ্দেশ্য প্রনোদিত।
বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা চৌধুরী মনিরুল ইসলাম ক্ষোভ জানিয়ে বলেন, “কিছু মানুষের চরিত্র কখনোই পরিবর্তন হবে না। এ ঘটনার নিন্দা জানাই।”
আইসিটি সেলের কর্মকর্তা মাহমুদুল ইসলাম বলেন, “একটি সংঘবদ্ধ চক্র বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি বিনষ্ট করতে ছাত্রদের নেতিবাচক মনোভাব তৈরি করার জন্য এমন উদ্দেশ্য প্রণোদিত ডাহা মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে।”

এ বিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ সোহেল হাসান বলেন, “স্বাভাবিক নিয়ম মেনেই বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ায় আমি বাসায় চলে আসি। এরপরও এ ধরনের মিথ্যাচারের মাধ্যমে আমার মানহানি করা হচ্ছে। “

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD