1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
গোপালগঞ্জে হামলার নেপথ্যদেরও ছাড় নয়: ঢাকা রেঞ্জ ডিআইজি | সকালের খবর ২৪
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরে সাংবাদিকের উপর হামলার পরে বাড়িতে দুর্ধর্ষ চুরি বিটিএলএর ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের আর্ট প্রদর্শনী উদ্বোধন নাইক্ষ্যংছড়ি থানা’র ওসি মাসরুরুল হকের বিদায় সংবর্ধনা জীবননগরে বিজিবির হাতে ৪ মাদক সেবনকারী আটক বোয়ালমারীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল সরাইলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নোয়াখালীতে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে ক্রিকেট টুর্নামেন্ট রাজনৈতিক পথরেখা ও জাতির ভাগ্য নির্ধারণ হবে শিগগিরই: মাহী বি চৌধুরী আমতলীতে চরের জমি থেকে মাটি কাটা ও লাইসেন্স না থাকায় ব্রিকসকে ৭০ হাজার টাকা জরিমানা

গোপালগঞ্জে হামলার নেপথ্যদেরও ছাড় নয়: ঢাকা রেঞ্জ ডিআইজি

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৫৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেছেন, গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। হামলার নেপথ্যে যারা ছিলেন সবাইকে আইনের আওতায় আনা হবে। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে তিনি এ কথা বলেন।

রেজাউল করিম জানান, তিনি নিজে দুদিন ধরে গোপালগঞ্জে আছেন। সহিংসতার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। হামলার নেপথ্যে যারা ছিলেন তাদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

তিনি বলেন, সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ২০ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। তবে এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে বুধবার দিনব্যাপী সংঘর্ষের পর রাত ৮টা থেকে গোপালগঞ্জে কারফিউ জারি করে সরকার। ২২ ঘণ্টার এ কারফিউ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত জারি থাকবে।

তবে কারফিউয়ের মধ্যেও সকাল থেকে শহরজুড়ে হালকা যানবাহন চলতে দেখা গেছে। কিছু কিছু দোকানপাটও খুলেছে। তবে স্বাভাবিক দিনের চেয়ে সড়কে মানুষের উপস্থিতি কিছুটা কম। শহরজুড়ে পুলিশের কয়েকটি গাড়ি টহল দিতে দেখা গেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD