1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
গেন্ডারিয়ায় দুই নারীসহ হানি ট্র‍্যাপ চক্রের ৬ সদস্য গ্রেফতার | সকালের খবর ২৪
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই : তারেক রহমান সরাইলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ৭ জনকে বহিষ্কার মোরেলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা স.ম. কবির আহমেদ মধুর কবর জিয়ারত করলেন অধ্যক্ষ আব্দুল আলীম মোরেলগঞ্জে জামায়াতের জনসভায় হাজারো মানুষের ঢল মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত মিরসরাইয়ে পানিতে ডু’বে মারা যাওয়া স্কুল ছাত্র মাহিন বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৪৫৩৮ বন্দি, কালও চলবে ভোট মোহাম্মদপুরে সেনা অভিযানে দুটি বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী আটক রূপসার নৈহাটি ইসলামিয়া ক্যাডেট একাডেমীর পুরস্কার বিতরণ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সম্মিলিত সামাজিক আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত

গেন্ডারিয়ায় দুই নারীসহ হানি ট্র‍্যাপ চক্রের ৬ সদস্য গ্রেফতার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ২৫৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গেন্ডারিয়া থানাধীন নারিন্দা এলাকা থেকে হানি ট্র‍্যাপ চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে গেন্ডারিয়া থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, আহাম্মেদ ভূইয়া, মো. বাবু প্রকাশ ওরফে মাসুম, মো. শামীম, মাকসুদা আক্তার প্রকাশ ওরফে মিতু, মায়া আক্তার ও আলমগীর প্রকাশ। তারা সবাই নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা।

সোমবার বিকালে ঢাকায় নারিন্দা প্রতারণার ফাঁদ পাততে গেলে সংঘবদ্ধ এই চক্রকে গ্রেফতার করে পুলিশ।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহেদ খান গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গ্রেফতারকৃতরা একটি সুপরিকল্পিত হানি ট্র্যাপ চক্র। এ চক্রের নেতৃত্বে রয়েছে মাকসুদা আক্তার মিতু ও মায়া আক্তার নামের দুই নারী। তারা ইমো, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন অ্যাপের মাধ্যমে ধর্নাঢ্য তরুণ ও মধ্যবয়সী পুরুষদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। এরপর ভিডিও কলে কথা বলে নিজের স্পর্শকাতর স্থান দেখায় ও বিপরীত ব্যক্তিকেও দেখাতে বলে এবং ভিডিও আলাপের স্ক্রিনশট ও ভিডিও করে রাখে। এরপরই শুরু হয় তাদের চাঁদাবাজি। মোটা অঙ্কের টাকা না দিলে এসব ছবি বা ভিডিও সামাজিকভাবে ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হয়। কেউ রাজি না হলে, কৌশলে তাদের কোনো ফ্ল্যাট বা হোটেলে ডেকে নিয়ে মারধর ও জিম্মি করে মুক্তিপণ আদায় করা হয়।

গেন্ডারিয়া থানার ওসি জানান, সোমবার বিকাল আনুমানিক সাড়ে চারটায় গেন্ডারিয়ার নারিন্দা এলাকায় এমন একটি হানি ট্র্যাপের পরিকল্পনা চলাকালে পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে আমরা তাদের গ্রেফতার করি।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে তারা ভয়াবহ এই অপরাধের বিষয়গুলো স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

অনুসন্ধানে জানা যায়, এই চক্র গত ২৮ জুন গাজীপুরের কোনাবাড়ী এলাকায় এক হিন্দু ব্যবসায়ীর কাছ থেকে একই কায়দায় মোটা অঙ্কের টাকা আদায় করে। ভুক্তভোগী লোকলজ্জার ভয়ে মামলা করতে রাজি হননি।

এছাড়া চক্রের মূলহোতা মাকসুদা আক্তার মিতু ও তার সহযোগী আহমেদের বিরুদ্ধে পূর্বেও রূপগঞ্জ থানায় অপহরণ ও চাঁদাবাজির মামলা রয়েছে, যা বর্তমানে নারায়ণগঞ্জ আদালতে বিচারাধীন।

ডিআই/এসকে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD