1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
গুম কমিশনের সঙ্গে জাতিসংঘের গুমবিষয়ক প্রতিনিধি দলের বৈঠক | সকালের খবর ২৪
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড়ে এবার হারানো দুর্গ ফিরে পেল বিএনপি বিএনপির ভূমিধস বিজয়ে জি কে গউছের কৃতজ্ঞতা প্রকাশ ভোটে জিতেই কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অভূতপূর্ব বিজয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের অভিনন্দন পটুয়াখালীতে বিএনপি’র মিলাদ – দোয়া অনুষ্ঠিত পটুয়াখালীতে সাবেক উপজেলা চেয়ারম্যান সহ ৮ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত নড়াইলে বিল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার কলাপাড়ায় ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ রাজস্থলীতে বিজয় হলেন ধানের শীষের প্রতীক দীপেন দেওয়ান ঢাকা-১৬ আসনের ফলাফল স্থগিত ও পুনঃ নির্বাচনের দাবি আমিনুল হকের

গুম কমিশনের সঙ্গে জাতিসংঘের গুমবিষয়ক প্রতিনিধি দলের বৈঠক

  • প্রকাশিতঃ সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ২২৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সাথে জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ অন এনফোর্সড অর ইনভলান্টারি ডিজঅ্যাপিয়ারেন্সের (ডব্লিউজিইআইডি) প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ জুন) রাজধানীর গুলশানে গুম কমিশনের কার্যালয়ে ডব্লিউজিইআইডি-এর ভাইস চেয়ার গ্রাজিনা করানোস্কা এবং সদস্য আনা লেরেনা ডেলগাদিলো পেরেজের সমন্বয়ে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদলের সাথে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এসময় তাদের স্বাগত জানান এবং কমিশনের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

তিনি বলেন, কমিশনে অদ্যাবধি গুম সংক্রান্ত ১৮৩০টি অভিযোগ জমা পড়েছে এবং কমিশন সবগুলো অভিযোগ পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করছে।

সভাপতি বলেন, গুমের শিকার হয়ে ফেরত না আসা ১০০ অভিযোগ পুলিশের কাছে তদন্তের জন্য দেয়া হয়েছে। এছাড়া ভিক্টিম ও তাদের পরিবারের সাথে টাকা,চট্টগ্রাম এবং রাজশাহীতে তিনটি কনসালটেন্সি সভা করা হয়েছে। কমিশন ইতোমধ্যে অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টার নিকট দুটি ইন্টেরিম রিপোর্ট হস্তান্তর করেছে।

কমিশনের সদস্য মো. সাজ্জাদ হোসেন বলেন, লজিস্টিক,জনবল সংকট ও রাজনৈতিক নানা সীমাবদ্ধতার মাঝেও কমিশন দৃঢ়তার সাথে কাজ করে যাচ্ছে এবং ভুক্তভোগী ও তাদের পরিবারের আকাঙ্ক্ষাকে গুরুত্বের সাথে বিবেচনা করে কার্যক্রম এগিয়ে নিচ্ছে।

এসময় প্রতিনিধিদলের সদস্যগণ কমিশনের কাজের প্রশংসা করেন। তারা গুমের প্রতিটি ঘটনার তদন্ত,অভিযুক্তদের বিচার প্রক্রিয়া ত্বরান্বিতকরণ এবং প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সংস্কারের উপর গুরুত্বারোপ করেন।

এছাড়া গুম থেকে ফেরত না আসা ব্যক্তিগণের সন্ধানে সার্চ কমিটি গঠনে করণীয় বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনার কথা উল্লেখ করেন।পাশাপাশি সুষ্ঠু তদন্তের জন্য কমিশনের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করাসহ কমিশনের কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদানের আশা প্রকাশ করেন।

ঘন্টাব্যাপি অনুষ্ঠিত এ বৈঠকে কমিশনের সদস্য বিচারপতি মো. ফরিদ আহমেদ শিবলী এবং মো. নূর খান উপস্থিত ছিলেন।

ডিআই/এসকে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD