1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মধুখালী প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন | সকালের খবর ২৪
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
গ্রেফতার ১: আমেরিকা প্রবাসী নারীকে বিয়ের ফাঁদে ও ব্ল্যাকমেইলিং কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নওগাঁয় মাদক বিরোধী অভিযানে ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার ১ ব্রাহ্মণবাড়িয়া তারেক রহমানের আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি ডেভিল হান্ট ফেইজ-২: ২৪ ঘণ্টায় ছয় থানা এলাকায় অভিযান, গ্রেফতার ৪৬ সরাইলে তারেক রহমানের জনসভাকে ঘিরে উৎসবের আমেজ, ব্যাপক প্রস্তুতি গ্রহণ ‎রায়পুরের জেলের গলাকাটা মরদেহ উদ্ধার বরিশালের হিজলাতে উদ্ধার মোংলায় বিদেশি হুইস্কি ও নগদ টাকা সহ নারী আটক চট্টগ্রাম জামেয়া মহিলা কামিল মাদরাসায় সংবর্ধনা নড়াইলের দু’টি আসনে ১৫ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ বার্ষিক সেলস ও মার্কেটিং কনফারেন্সে শরীফ ফার্মাসিউটিক্যালসের ১৫ বছর পূর্তি উদযাপন

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মধুখালী প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন

  • প্রকাশিতঃ শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৬৯ বার পঠিত

পার্থ রায় মধুখালী ভ্রাম্যমান প্রতিনিধি :আজ ৯ আগষ্ট শনিবার গাজীপুরে দৈনিক প্রতিদিন কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে এবং সারাদেশে সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতনের বিরুদ্ধে মধুখালী প্রেসক্লাবের উদ্যোগে ,বেলা ১২টায় ঢাকা–খুলনা মহাসড়কের মধুখালী রেলগেট এলাকায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে বিভিন্ন পত্রিকা, টেলিভিশন ও অনলাইন মিডিয়ার স্থানীয় সংবাদকর্মীরা অংশ নেন।

মধুখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ মনিরুজ্জামান মৃধা মন্নুর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মফিজুর রহমান মুবিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন,সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ শাহজাহান হেলাল, সহ-সভাপতি মোঃ মতিউর রহমান মিয়া, সাংগঠনিক সম্পাদক অঞ্জন সাহা রানা, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মানিক শিকদার, দপ্তর সম্পাদক মোঃ সহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ আবীর হোসেন আবু, সদস্য মোঃ কামাল মাহমুদ লেলিন, মোঃ রাজিব হোসেন, মোঃ বেলাল শেখ, মোঃ সুজল খান, অসীম কুমার দত্ত, বিপ্রজিত বিশ্বাস, মোঃ রিফাত বিশ্বাস, পার্থ রায়সহ প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং সাংবাদিক হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তারা আরও উল্লেখ করেন, দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা গণমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ।

মানববন্ধন শেষে সাংবাদিকগন এক মিনিট নীরবতা পালন করেন এবং নিহত সাংবাদিক তুহিনের আত্মার মাগফিরাত কামনা করেন ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD