1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
শ্রীপুর উপজেলা ও পৌর বিএনপি'র আনন্দ মিছিল | সকালের খবর ২৪
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে সেনাবাহিনী–র‍্যাব–ডিএনসির যৌথ অভিযান: ১৩৩০ পিস ইয়াবা ও ৮০ হাজার টাকা জব্দ, আটক ১ ‎জয়পুরহাট-১ ও ২ আসনে ৮ প্রার্থীর মাঝে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ ব্রাহ্মণবাড়িয়ার দুইটি আসনে ধানের শীষের প্রচারণার দায়িত্ব পেলেন ভিপি তাজুল ইসলাম নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির অভিযান ১৯ হাজার পিস ইয়াবা টেবলেট উদ্ধার নাইক্ষ্যংছড়ি হেফজ বিভাগের এক হাফেজাকে কক্সবাজারে নিয়ে রাতভর ধর্ষণ,ধর্ষক গ্রেফতার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : পটুয়াখালী প্রতীক বরাদ্দ ও নির্বাচনি আচরণ বিধি বিষয়ক আলোচনা সভা আত্রাইয়ের সাহাগোলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী আলোচনা সভা প্রতীক বরাদ্দ পেয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন পঞ্চগড়-২ এমপি প্রার্থী আজাদ ব্রাহ্মণবাড়িয়া মসজিদের বারান্দা থেকে অজ্ঞাতনামা নবজাতক কন্যাশিশু উদ্ধার বনানীতে বিদেশি রিভলবারসহ একজন গ্রেফতার

শ্রীপুর উপজেলা ও পৌর বিএনপি’র আনন্দ মিছিল

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১৬৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার:

আজ ১৯/০৬/২০২৫ ইং রোজ বৃহস্পতিবার গাজীপুর জেলা শ্রীপুর উপজেলায়, শ্রীপুর উপজেলা ও পৌর বি এনপির উদ্যোগে নব গঠিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করে শ্রীপুর উপজেলা ও শ্রীপুর পৌর বি এনপি ও তার অংগ সংগঠন।

গত ১৮ই জুন বুধবার এ কর্মসূচী পালনের কথা থাকলেও বিশেষ কারণবশত এ কর্মসূচীর তারিখ পরিবর্তন করে ১৯শে জুন নির্ধারণ করা হয়।দলের পূর্ব নির্ধারিত কর্মসূচীতে যোগ দিতে বিপুল পরিমাণে বি এনপি ও তার অংগ সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচীস্থলে জড়ো হতে শুরু করেন। বিকেল ৩.৩০ মিনিটে কর্মসূচীর কথা থাকলেও বাদ যোহর থেকে নেতা কর্মীর ঢল নামে গাজীপুর জেলা শ্রীপুর উপজেলার মাওনায়।

এ সময় গাজীপুর জেলা ও শ্রীপুর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত হন। সভায় সভাপতিত্ব করেন শ্রীপুর পৌর বি এনপির আহবায়ক জনাব হুমায়ুন কবির, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার ১নং যুগ্ন আহ্বায়ক জনাব ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু। প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর জেলা ও শ্রীপুর উপজেলার সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে বি এনপিকে শক্তিশালী করার আহ্বান জানান। এবং এ জনসেবায় শ্রীপুর উপজেলায় মানবতার দৃষ্টান্ত স্থাপন করতে নেতাকর্মীদের উদ্ভুদ্ধ করেন।

এছাড়াও সভায় বক্তব্য প্রদান করেন। শ্রীপুর উপজেলার আহবায়ক আব্দুল মুতালিব,১ নং যুগ্ন আহবায়ক মোসলেহ উদ্দীন মৃধা, সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তি যোদ্ধা ফজলুল হক, ২নং যুগ্ন আহবায়ক শামীম মোড়ল, যুগ্ন আহবায়ক এডভোকেট আবু জাফর সরকার, সদর উপজেলার আহবায়ক আবুৃ তাহের মুসল্লি, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক, পৌর বিএনপির ১ নং যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন বেপারী, যুগ্ম আহবায়ক আহসান কবির প্রমুখ। সঞ্চালনায় ছিলেন পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাহ হোসেন বেপারী।

এসময় তেলিহাটি ইউনিয়নের তরুণ বি এনপি নেতা মুহা: বাবুল সরকার গণমাধ্যমকে জানান, কেন্দ্রীয় যে কোনো নির্দেশনা বাস্তবায়নে শ্রীপুর উপজেলা বি এনপির সকল নেতাকর্মী সর্বদা প্রস্তুত রয়েছে। পরিশেষে সংক্ষিপ্ত আনন্দ মিছিল করে আজকের সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD