

স্টাফ রিপোর্টার: কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সি আই এস)’র উদ্যোগে গত পাঁচদিন ব্যাপী পটুয়াখালী গলাচিপা উপজেলার আটখালি হাই স্কুল,মধ্যে ডাকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ,মধ্যে আটখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়,চিকনিকান্দি হাই স্কুল,কচুয়া হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেটওয়ার্কিং পার্টনার মিটিং সভা অনুষ্ঠিত হয়।উক্ত কর্মশালায় আলোচনার বিষয়বস্তু: প্রাকৃতিক দুর্যোগের প্রভাব ও চ্যালেঞ্জ (ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস, বন্যা ও জলবদ্ধতা,নদী ভাঙ্গন, জলবায়ু পরিবর্তনের প্রভাব) দুর্যোগ মোকাবিলায় করণীয় ( পূর্ব প্রস্তুতি ও সতর্কীকরণ ব্যবস্থা,টেকসই অবকাঠামো নির্মাণ,কৃষি ও মৎস্য খাতে অভিযোজন,স্থানীয় কমিউনিটির ভূমিকা) বিগত বছরগুলোতে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের প্রভাব ( ফসলের বিনাশ, মাটির লবণাক্ততা বৃদ্ধি, বীজ ও সারের ক্ষতি, ঘের ও পুকুরের ক্ষতি, মিঠা পানির উৎস দূষণ, সামুদ্রিক মৎস্য আহরনের বাধা,বাঁধ ও বেড়িবাঁধের ক্ষতি, যোগাযোগ ব্যবস্থার বিচ্ছিন্নতা, ঘরবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতি) জনজীবনের ওপর প্রভাব ( দৈনন্দিন জীবন ব্যাহত,খাদ্য ও পানীয় জলের সংকট,স্বাস্থ্য ঝুঁকি বৃদ্ধি, আয়ের উৎস হারানো) এছাড়া ডেঙ্গুর বিষয় নিয়েও আলোচনা করা হয়। নেটওয়ার্কিং পার্টানার মিটিং এ উপস্থিত ছিলেন সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী,বিভিন্ন এনজিও প্রতিনিধি স্থানীয় মেম্বার গণ্যমান্য ব্যক্তি বর্গ এবং সিআইএস এর সকল কর্মকর্তা এবং মাঠ পর্যায়ের সকল প্রতিনিধি। উক্ত পাঁচ দিন ব্যাপী সভায় অংশগ্রহণকারীর সংখ্যা ২৫০ জন। পরিশেষে সকলেই উক্ত সভায় অংশগ্রহণ করে ( সিআইএস) এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।