

স্টাফ রিপোর্টার:কমিউনিটি ইনিসিয়েটিভ সোসাইটি সিআইএস-এর উদ্যোগে গলাচিপার আটখালি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে গত দুই দিনব্যাপি নতুন দুর্যোগ প্রতিরোধ ও প্রতিকার বিষয়ক উন্নয়ন সভা আয়োজন করা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন ইসলামিক রিলিফ বাংলাদেশ এর ফিল্ড ইনচার্জ মো: কামাল হোসেন এবং আটখালি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক দিলিপ চন্দ্র রয় উক্ত সভার মূল আলোচনার বিষয়বস্তু ছিলো ১.অবকাঠামোগত স্থিতিস্থাপকতা – বেড়িবাঁধ ওবন্যা নিয়ন্ত্রণ, আশ্রয়কেন্দ্রের সক্ষমতা বৃদ্ধি, দুর্যোগ সহনশীল আবাসন। ২. স্থানীয় আগাম সতর্কতা ব্যবস্থা – প্রযুক্তিনির্ভর সতর্কতা, স্বেচ্ছাসেবকদের ভূমিকা।৩.পরিবেশভিত্তিক প্রতিরোধ – উপকূলীয় সবুজ বেষ্টনী, জল নিষ্কাশন ব্যবস্থাপনা। ৪. সামাজিক প্রস্তুতি ও সচেতনতা – ঝুঁকিভিত্তিক পরিকল্পনা, জীবিকা স্থিতিস্থাপকতা ইত্যাদি। উক্ত সভায় উপস্থিত ছিলেন সিআইএস এর মাঠ পর্যায়ে সকল কর্মকর্তাগন সবাইকে এই বিষয়ে দলগতভাবে পরিক্ষা নেওয়া হয় তারা সবাই সেমিনারে অংশগ্রহন করে সিআইএস এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।