

মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি,
কক্সবাজারের রামুর গর্জনিয়া ফাঁড়ী পুলিশের অভিযানে সিএনজি গাড়ি যোগে মায়ানমারে পাচার কালে ২৫ টি মোবাইল ফোন গাড়ীসহ ৪ যুবককে আটক করেছ।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে গর্জনিয়া ইউনিয়নের বড়বিল এলাকা থেকে তাদের আটক করতে সক্ষম হন পুলিশ। তারা হলেন
মো: জুবাইর(২৩) নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের তুলাতলী গ্রামের জাকের হোসেনের ছেলে। আব্দুর রহিম শাকিল (২১) কচ্ছপিয়া ইউনিয়নের তিতার পাড়া গ্রামের মোঃ ফজল করিমের ছেলে, মৃদুল দাশ (২২) কচ্ছপিয়া ইউনিয়নের দোছড়ি হিন্দু পাড়া মৃত অনিল দাশের ছেলে, মো: এরশাদ (২১), তিতার পাড়া গ্রামের লাল মিয়ার ছেলে বলে জানা গেছে। স্থানীয় যুবদলের সাধারণ সম্পাদক শামশুল আলম শাহীনসহ সহ অনেক জানান আটক ৪ যুবক মালামাল পাচারকারী নয় তারা লেবার ও ড্রাইভার। তিনি তাদের মুক্তির দাবী জানিয়েছেন। পুলিশের নবাগত আইসি শোভন কুমার শাহ সাংবাদিকদের জানান তিনি কয়দিন আগে বাজারের বিভিন্ন দোকানদারকে সর্তক করেছেন দেশ থাকে কোন পুণ্য মায়ানমারের না যায়। তিনি আরও বলেন যে দলের হোক মায়ানমারে চোরাই পণ্য আনা নেওয়ার সাথে জড়িতদের ছাড় দেবেন না। তবে এ অভিযান চলমান আছে থাকবে।
অভিযান পরিচালনাকারী এসআই জুয়েল জানান আইসি শোভন কুমার সাহার দিকনির্দেশনায় পুলিশ টিম গর্জনিয়া বড়বিল থাকে তিনি বিভিন্ন ব্রান্ডের ২৫টি এন্ড্রয়েড মোবাইল ফোন, সিএনজিসহ তাদের আটক করেন। আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।