1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
গণমাধ্যম কর্মীদের সাথে নড়াইল জেলা প্রশাসকের মতবিনিয়ম সভা | সকালের খবর ২৪
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
ডেভিল হান্ট ফেইজ-২: মোহাম্মদপুর-আদাবরে গ্রেফতার ২২ সাত দিনে সেনা অভিযানে গ্রেফতার ২৭৮ ফতুল্লায় ২০ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, পাচারকারী আটক বঙ্গোপসাগরে উদ্ধার বাংলাদেশি জেলে পরিবারের কাছে হস্তান্তর শিশু নির্যাতনের ভিডিও ভাইরাল: শারমিন একাডেমির ব্যবস্থাপক গ্রেফতার রাজউকের ৩৭ জনসহ রূপায়ণ গ্রুপের মালিকপক্ষের বিরুদ্ধে দুদকের মামলা আমতলীতে নিহত দুই জেলে পরিবার পেলেন আর্থিক সহায়তা মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে-এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনার মধ্য দিয়ে হাটহাজারীতে মীর হেলালের গণসংযোগ শুরু

গণমাধ্যম কর্মীদের সাথে নড়াইল জেলা প্রশাসকের মতবিনিয়ম সভা

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৬১ বার পঠিত

নড়াইল প্রতিনিধি: নড়াইল জেলার সাংবাদিক ও মিডিয়া কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন নড়াইলের নবাগত জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালাম। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, নড়াইল প্রেসক্লাবের সিনিয়র সভাপতি অ্যাড. মো. আজিজুল ইসলাম, সাধারন সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু, সাংবাদিক তারিকুজ্জামান লিটু, দৈনিক ওশানের সম্পাদক অ্যাড. আলমগীর সিদ্দিকী, নড়াইল কন্ঠের সম্পাদক কাজী হাফিজুর রহমান, সাংবাদিক সাইফুল ইসলাম তুহিন, জহির ঠাকুর, খায়রুল আরেফিন রানা, জিয়াউর রহমান জামী প্রমুখ। এসময় বক্তারা নড়াইলের উন্নয়নের জন্য বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন। একই সাথে বিভিন্ন সমস্যা, অনিয়মের বিষয়ে জেলা প্রশাসকের দৃষ্টি আর্কষন করেন। এ সময় উপস্থিত ছিলেন, নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহসান মাহমুদ রাসেল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিনা সাত্তারসহ নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ, কোষাধ্যক্ষ মোস্তফা কামাল, যুগ্ম-সাধারন সম্পাদক নন্দিতা বোস, ইমরান হোসেন, দপ্তর সম্পাদক মো. নুরুন্নবী সামদানি, সদস্য মো. তাহের আলী মোল্যা, শুভ সরকার, এস কে সুজয়, সুজয় বকসী, আব্দুল কাদেরসহ জেলার সাংবাদিকবৃন্দ। মত বিনিময় শেষে নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD