1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
গজীপুরে দ্বিতীয় স্ত্রীকে তালাবদ্ধ ঘরে পুড়িয়ে মেরেছে স্বামী মিজান | সকালের খবর ২৪
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে-এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনার মধ্য দিয়ে হাটহাজারীতে মীর হেলালের গণসংযোগ শুরু জীবননগরে কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণ নওগাঁ-৬ আসনে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন শেখ রেজাউল ইসলাম রেজু বোয়ালমারীতে ট্রেনে কেটে মহিলার মৃত্যু বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো স্পোর্টস কার্নিভাল-২০২৬ চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের নির্বাচনী প্রচারণার উদ্বোধনকালে-মীর নাছির বিএনপি জনগনের দাবী আদায়ের দলঃরূপসায় আজিজুল বারী হেলাল চট্টগ্রাম প্রেসক্লাবে মতবিনিময় সভায় ইইউ প্রতিনিধিদল

গজীপুরে দ্বিতীয় স্ত্রীকে তালাবদ্ধ ঘরে পুড়িয়ে মেরেছে স্বামী মিজান

  • প্রকাশিতঃ রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১৩৩ বার পঠিত

মোঃ আবু সালেহ গাজীপুর শ্রীপুর উপজেলা প্রতিনিধি:গাজীপুর শ্রীপুরে দ্বিতীয় স্ত্রীকে ঘরে রেখে তালাবদ্ধ করে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে স্বামী মিজানুর রহমান নামে এক যুবকের বিরুদ্ধে।

শনিবার রাত আড়াইটার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের ইনদ্রবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত পোশাক শ্রমিক মারুফা আক্তার (৪৫) উপজেলার মাওনা ইউনিয়নের ইনদ্রবপুর গ্রামের মো. মিজানুর রহমানের দ্বিতীয় স্ত্রী। মো. মিজানুর রহমান (৪৫) একই গ্রামের মো. সুলতান মিয়ার ছেলে।

নিহতের ছোট বোন নাজমা আক্তার গণমাধ্যমকে জানান, গতরাত আনুমানিক আড়াইটার দিকে আশপাশের মানুষ আগুন আগুন বলে চিৎকার শুরু করে। চিৎকার শুনে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি বাসার মূল ফটক তালাবদ্ধ। স্থানীয়রা মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করলে দেখা যায় দুটি ঘরের দরজাও তালাবদ্ধ। এরপর সবাই মিলে ঘরের তালা ভেঙে আগুন নেভানোর চেষ্টা করে। ততক্ষণে আমার বোন আগুনে পুড়ে যায়।

প্রতিবেশীরা জানান, এ দম্পতির মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এটা নিয়ে সামাজিকভাবে বহু বৈঠক হয়েছে। তাতেও সমাধান মেলেনি। শেষে এই পরিণতি হলো।শ্রীপুর থানার ওসি আব্দুল বারিক বলেন, রাত আড়াইটার দিকে স্ত্রীর মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যান মিজান। আলামত সংগ্রহের জন্য অপরাধ তদন্ত বিভাগ সিআইডির ক্রাইমসিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে এসে কাজ করছেন। মিজানকে আটকের জন্য কাজ করছে পুলিশ। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD