1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
খোঁজ মিলেছে বিধ্বস্ত বিমানের পাইলটের, নেওয়া হয়েছে সিএমএইচে | সকালের খবর ২৪
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
রূপগঞ্জ সেনাবাহিনীর অভিযানে দেশিয় অস্ত্র ও মাদক উদ্ধার রাজস্থলীতে ২১ লক্ষ টাকার বিদেশি সিগারেট পাচারকালে ইউপি সদস্য সহ আটক ৪ বনবাড়ীয়া নূরানী মাদ্রাসায় কোরআনের ছবক প্রদান বোয়ালমারীতে প্রতিষ্ঠান পর্যায়ে বই বিতরন কার্যক্রম উদ্বোধন হাসপাতালে ক্লিনারের হাতে রোগীর অস্ত্রপচার, মালিক সহ আটক ২ প্রতিষ্ঠান সিলগালা পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার রবিউল ইসলামের মতবিনিময় এটিইউ প্রধানের সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জন গ্রেফতার শাহজালালে যাত্রীর লাগেজে লুকানো ৯৩ হাজার ইউরো জব্দ নালিতাবাড়ীতে ধানের শীষের পথসভায় জনতার ঢল

খোঁজ মিলেছে বিধ্বস্ত বিমানের পাইলটের, নেওয়া হয়েছে সিএমএইচে

  • প্রকাশিতঃ সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১৯২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে। বিমান বিধ্বস্তের ঘটনায় বিমানের পাইলটসহ ৫ জনকে সম্মিলিতি সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল। কিছুক্ষণের মধ্যেই এটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। বিমানটির পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। বিমানে তিনি একাই ছিলেন।

সোমবার (২১ জুলাই) আন্তঃবাহিনী পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য জানানো হয়। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত একজন মারা গেছেন। এছাড়া নারী ও শিশুসহ অন্তত ৬০ জন দগ্ধকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

উদ্ধার অভিযানে এরই মধ্যে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে। এ ছাড়াও উদ্ধার তৎপরতায় কাজ করছে সেনাবাহিনী, যোগ দিয়েছে ২ প্লাটুন বিজিবি। এ ঘটনায় গুরুতর আহতদের উদ্ধারে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD