

নাজিম সরদার খুলনা সদর প্রতিনিধি:খুলনা রেঞ্জের ডিসেম্বর ২০২৫ মাসের অপরাধ পর্যালোচনা সভা অদ্য ১ ডিসেম্বর ২০২৫ তারিখে রেঞ্জ ডিআইজি কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোঃ রেজাউল হক, পিপিএম।
সভায় ডিআইজি খুলনা রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপারগণকে নিজ নিজ এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করার বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।
সভায় রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপারগণসহ খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।