1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মামুন রেজার ইন্তেকাল | সকালের খবর ২৪
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই : তারেক রহমান সরাইলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ৭ জনকে বহিষ্কার মোরেলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা স.ম. কবির আহমেদ মধুর কবর জিয়ারত করলেন অধ্যক্ষ আব্দুল আলীম মোরেলগঞ্জে জামায়াতের জনসভায় হাজারো মানুষের ঢল মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত মিরসরাইয়ে পানিতে ডু’বে মারা যাওয়া স্কুল ছাত্র মাহিন বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৪৫৩৮ বন্দি, কালও চলবে ভোট মোহাম্মদপুরে সেনা অভিযানে দুটি বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী আটক রূপসার নৈহাটি ইসলামিয়া ক্যাডেট একাডেমীর পুরস্কার বিতরণ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সম্মিলিত সামাজিক আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত

খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মামুন রেজার ইন্তেকাল

  • প্রকাশিতঃ শনিবার, ২১ জুন, ২০২৫
  • ২১৫ বার পঠিত

নাজিম সরদার খুলনা সদর সংবাদদাতা: হৃদরোগে আক্রান্ত হয়ে খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও চ্যানেল ২৪ এবং দৈনিক সমকালের খুলনা ব্যুরো প্রধান প্রধান মামুন রেজা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শুক্রবার (২০ মে) রাত সাড়ে ৯টার দিকে নিজ বাসায় হঠাৎ বুকে ব্যথায় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৪৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। শুক্রবার রাত ১২টায় নগরীর শান্তিধাম মোড়স্থ জাতিসংঘ শিশুপার্কে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পারিবারিক সূত্রে জানা গেছে সাংবাদিক মামুন রেজাকে দিঘলিয়া নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

সাংবাদিক মামুন রেজা সমকালের খুলনা ব্যুরো প্রধান ও চ্যানেল টোয়েন্টিফোরের খুলনার আঞ্চলিক প্রধান প্রতিবেদক ছিলেন। তিনি চার বার খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। এছাড়া খুলনা সাংবাদিক ইউনিয়নের দুইবারের সাবেক সভাপতিও ছিলেন তিনি।

তার সহকর্মীরা জানান, মামুন রেজা ভাইয়ের অকাল প্রয়াণে খুলনা সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। তিনি সবসময় নবীন সাংবাদিকদের সহযোগিতা করতেন এবং সাংবাদিকতার আদর্শিক পথ অনুসরণে অনুপ্রাণিত করতেন।

তাঁর ইন্তেকালে খুলনা সহ সারা বাংলাদেশ ও প্রবাসের সকল সাংবাদিক গভীর শোক প্রকাশসহ মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD