1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
খুলনা নগরীতে যানজট মুক্ত করতে কেএমপি'র উদ্যোগ; ইজিবাইক চালকদের প্রশিক্ষণ | সকালের খবর ২৪
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরে সাংবাদিকের উপর হামলার পরে বাড়িতে দুর্ধর্ষ চুরি বিটিএলএর ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের আর্ট প্রদর্শনী উদ্বোধন নাইক্ষ্যংছড়ি থানা’র ওসি মাসরুরুল হকের বিদায় সংবর্ধনা জীবননগরে বিজিবির হাতে ৪ মাদক সেবনকারী আটক বোয়ালমারীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল সরাইলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নোয়াখালীতে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে ক্রিকেট টুর্নামেন্ট রাজনৈতিক পথরেখা ও জাতির ভাগ্য নির্ধারণ হবে শিগগিরই: মাহী বি চৌধুরী আমতলীতে চরের জমি থেকে মাটি কাটা ও লাইসেন্স না থাকায় ব্রিকসকে ৭০ হাজার টাকা জরিমানা

খুলনা নগরীতে যানজট মুক্ত করতে কেএমপি’র উদ্যোগ; ইজিবাইক চালকদের প্রশিক্ষণ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৫৭ বার পঠিত

নাজিম সরদার খুলনা
খুলনা মহানগরীকে যানজটমুক্ত করতে খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ আজ ২৫ নভেম্বর ২০২৫ তারিখ সকাল ১০ ঘটিকায় নগরীর জোড়াগেট ট্রাফিক অফিসে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ৫৩তম দিনে ১২তম সপ্তাহ (চলমান) আজ প্রশিক্ষণ নেয়া ২৪ জন সহ সর্বমোট ৭১৩৩ জন চালককে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে নগরীকে যানজটমুক্ত রাখতে সড়কে চলাচলের ক্ষেত্রে করণীয় ও বর্জনীয় বিষয়গুলো ভিডিও ও স্থিরচিত্রের মাধ্যমে উপস্থাপন করতঃ বাস্তবভিত্তিক প্রশিক্ষণ প্রদান করেন। ইজিবাইকে যাত্রী উঠানো-নামানোর নিয়ম, ওভারটেকিং, বাম লেন ক্লিয়ার রাখার সুফল, ট্রাফিক আইন মেনে চলার সুফল, লো স্পিড ও হাই স্পিড লেন সম্পর্কে ধারণা প্রদান, যানজট নিরসনে করণীয়, বিপদ এড়ানোর কৌশল, বিপদে পড়লে করণীয়। অপরিচিত কারোও কাছ থেকে খাবার না খাওয়া, সন্ধ্যার পরে নির্জন রাস্তা এড়িয়ে চলা, শহরের বাইরে অপরিচিত কোন রিজার্ভ ট্রিপে না যাওয়া, মাক্স বা মুখোশ পরা ব্যক্তি গাড়িতে উঠলে সতর্ক থাকা। গাড়ির লোকেশন জানতে জিপিএস ব্যবহার করা, নিজের নিরাপত্তার প্রতি সর্বোচ্চ খেয়াল রাখা এবং অনাকাঙ্খিত পরিস্থিতি এড়ানোর জন্য জাতীয় জরুরী সেবা ৯৯৯ ও থানার ওসির নাম্বারে ফোন দিয়ে অবগত করা সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়।

যানজটমুক্ত সুশৃঙ্খল খুলনা শহর উপহার দিতে কেএমপি কর্তৃক ইজিবাইক চালকদের প্রশিক্ষণ প্রদানের এই অনন্য উদ্যোগকে চালকরা সাধুবাদ জানান। খুলনা মেট্রোপলিটন পুলিশ আশা করে ইজিবাইক চালকদের প্রশিক্ষণে শেখানো নিয়ম-কানুন যদি তারা মেনে চলে তাহলে অভূতপূর্ব পরিবর্তন আনা সম্ভব।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD