1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
খুলনায় ২৪ ঘন্টার মধ্যে বাবলু দত্ত হত্যাকান্ডের রহস্য উদঘাটন: গ্রেফতার-২ | সকালের খবর ২৪
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই : তারেক রহমান সরাইলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ৭ জনকে বহিষ্কার মোরেলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা স.ম. কবির আহমেদ মধুর কবর জিয়ারত করলেন অধ্যক্ষ আব্দুল আলীম মোরেলগঞ্জে জামায়াতের জনসভায় হাজারো মানুষের ঢল মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত মিরসরাইয়ে পানিতে ডু’বে মারা যাওয়া স্কুল ছাত্র মাহিন বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৪৫৩৮ বন্দি, কালও চলবে ভোট মোহাম্মদপুরে সেনা অভিযানে দুটি বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী আটক রূপসার নৈহাটি ইসলামিয়া ক্যাডেট একাডেমীর পুরস্কার বিতরণ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সম্মিলিত সামাজিক আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত

খুলনায় ২৪ ঘন্টার মধ্যে বাবলু দত্ত হত্যাকান্ডের রহস্য উদঘাটন: গ্রেফতার-২

  • প্রকাশিতঃ শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ২২৪ বার পঠিত

নাজিম সরদার খুলনা সদর সংবাদদাতা:খুলনায় ২৪ ঘন্টার মধ্যে বাবলু দত্ত হত্যাকান্ডের রহস্য উদঘাটন, হত্যায় ব্যবহৃত ২ টি ধারালো লম্বা চাপাতি, ২ টি মোবাইল ফোন এবং ১ টি মোটরসাইকেল সহ দুইজনকে গ্রেফতার করে পুলিশ।পুলিশ সূত্রে জানাযায় গত ২৭ জুন ২০২৫ তারিখ মামলার বাদী দিপু দত্ত থানায় হাজির হয়ে এজাহার দায়ের করেন যে, ২৬ জুন ২০২৫ তারিখ বাদী ও তার বাবা সকাল অনুমান ০৯.০০ ঘটিকায় কৈয়া বাজারস্থ জেলের মোড়ে অবস্থিত তাদের দোকানে যান। বাদীর বাবা দোকান থেকে রাজমিস্ত্রী কাজের জন্য কুলটি যান। রাত ০৮.০০ ঘটিকার সময় তার বাবা দোকানে আসেন। এরপর বাদীর বাবা রাত অনুমান ০৮.৩৫ ঘটিকায় মটর সাইকেল নিয়ে দোকান থেকে পুনরায় বের হয়ে যান। তারপর হতে বাদীর বাবার সাথে বাদীর আর কথা হয় নাই। রাত অনুমান ১১.০০ ঘটিকায় প্রতিবেশি বৃত্তান্ত (২৮) বাদীর কাছে ফোন করে জানান যে, দেবাশীষ এর মেহগুনি বাগানের পাশে রাস্তার উপর বাদীর বাবার মটর সাইকেলটি প্রায় একঘন্টা যাবৎ রাখা আছে। তখন বাদী বাবার মোবাইল নম্বরে ফোন করে, কিন্তু ডায়াল হলেও রিসিভ না করায় বাদী ও তার ধর্ম মামা সুমন শেখ সহ দেবাশীষ এর মেহগুনি বাগানের সামনে এসে বাদীর বাবার মটর সাইকেলটি রাস্তার উপর দেখতে পান। তখন মামা বলেন মটর সাইকেলটি এখানে আছে তাহলে তোর বাবা কোথায় খুজে দেখ। বাদী মোবাইল এর লাইট জালিয়ে খোঁজা-খুজি করাকালে দেবাশীষ এর মেহগুনি বাগানের ২০/২৫ গজ ভিতরে তার বাবার গলা কাটা রক্তাক্ত লাশ দেখতে পান। হত্যার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করে পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৪ ঘন্টার মধ্যে হত্যাকান্ডে জড়িত আসামীদের সনাক্ত করে হরিণটানা থানা পুলিশ কৈয়াবাজার এলাকা এবং খুলনা জেলার ফুলতলায় অভিযান পরিচালনা করে। অভিযানে ১) সুমন শেখ (৪৫), পিতা-মোঃ রুস্তম শেখ, সাং-বাদুরগাছা, থানা-ডুমুরিয়া, জেলা-খুলনা এবং ২) মুক্তি মোল্যা (৫৩), পিতা-শামছুর মোল্যা, সাং-জামিরা মোল্যাপাড়া, থানা-ফুলতলা, জেলা-খুলনাদ্বয়কে গ্রেফতার করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদে আসামীদ্বয় ভিকটিম বাবলু দত্তকে জবাই করে হত্যার ঘটনা স্বীকার করে। তাদের দেখানো মতে রাজবাধ দক্ষিণপাড়াস্থ অরুন বাবু ও প্রদীপ বাবুর প্লটের ইটের সলিং রাস্তার পশ্চিম পাশে কথিত রউফ সাহেবের খালের পানির মধ্য হতে ২ টি ধারালো লম্বা চাপাতি, তাদের হেফাজত হতে ২ টি মোবাইল ফোন এবং ১ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।থানার রেকর্ডপত্র পর্যালোচনা করে গ্রেফতারকৃত আসামী সুমন শেখের বিরুদ্ধে ২ টি মামলার তথ্য পাওয়া যায়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আরোও কোন মামলা আছে কী না তা যাচাই করা হচ্ছে। নির্মম এই হত্যাকান্ডের ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD