

নাজিম সরদার খুলনা সংবাদদাতা:
আজ ১৮ নভেম্বর, ২০২৫ (মঙ্গলবার) খুলনা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন আ.স.ম জামশেদ খোন্দকার। তিনি বিসিএস (প্রশাসন) ২৯তম ব্যাচের একজন কর্মকর্তা। এ পদে যোগদানের পূর্বে তিনি মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার নিজ জেলা কুমিল্লা।