1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
খুলনায় জাহিদুর হত্যাকান্ডে জড়িত ৫ জন গ্রেফতার: ইজিবাইক উদ্ধার | সকালের খবর ২৪
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
হত্যা মামলার পরেও বহাল তবিয়তে ছাত্রলীগ নেতা গণপূর্ত নির্বাহী প্রকৌশলী মো. আহসান হাবীব এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই : তারেক রহমান সরাইলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ৭ জনকে বহিষ্কার মোরেলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা স.ম. কবির আহমেদ মধুর কবর জিয়ারত করলেন অধ্যক্ষ আব্দুল আলীম মোরেলগঞ্জে জামায়াতের জনসভায় হাজারো মানুষের ঢল মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত মিরসরাইয়ে পানিতে ডু’বে মারা যাওয়া স্কুল ছাত্র মাহিন বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৪৫৩৮ বন্দি, কালও চলবে ভোট মোহাম্মদপুরে সেনা অভিযানে দুটি বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী আটক রূপসার নৈহাটি ইসলামিয়া ক্যাডেট একাডেমীর পুরস্কার বিতরণ

খুলনায় জাহিদুর হত্যাকান্ডে জড়িত ৫ জন গ্রেফতার: ইজিবাইক উদ্ধার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ২২১ বার পঠিত

নাজিম সরদার খুলনা সদর সংবাদদাতা: গত ১১ জুন ২০২৫ তারিখ কিবরিয়া হাওলাদার তার পিতা নিখোঁজ হয়েছে মর্মে হরিণটানা থানায় একটি সাধারণ ডায়েরী করেন। পরবর্তীতে ২২ জুন হরিণটানা থানা পুলিশ কেডিএর ময়ূর আবাসিকের ভিতরে স্টীলের ব্রীজের উত্তর পাশে ডিব্লকের প্লটে একটি লাশ পড়ে আছে মর্মে সংবাদ পায়। পুলিশ ইতোমধ্যে জিডির বাদীকে তার পরিবারের লোকজনসহ ঘটনাস্থলে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করে। তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিধেয় বস্ত্র দেখে লাশটি তার পিতা জাহিদুর হাওলাদার(৪৯), পিতা-আয়ুব আলী হাওলাদার, সাং-শোভনা, থানা-ডুমুরিয়া, জেলা-খুলনা মর্মে সনাক্ত করে। এই ঘটনায় এজাহার প্রাপ্ত হয়ে হরিণটানা থানার মামলা নং-০৬, তাং-২২/০৬/২০২৫ ধারা-৩০২/২০১/৩৭৯/৩৪ পেনাল কোড রুজু করা হয়।

পুলিশ সূত্রে জানা যায় হত্যার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করে পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৪ ঘন্টার মধ্যে হত্যাকান্ডে জড়িত আসামীদের সনাক্ত করে এবং গ্রেফতারের জন্য হরিণটানা থানা এলাকা, খুলনা জেলার দাকোপ থানা এবং যশোরের বেনাপোলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১) সিরাজুল ইসলাম হৃদয় (১৯), পিতা-মোঃ সালাম মোল্লা, সাং-ভাতছালা, থানা-বাগেরহাট সদর, জেলা-বাগেরহাট, ২) বাপ্পী খান @ রায়হান @ চিতা (২০), পিতা-সায়েম খান, সাং-নলিয়ান (সুতারখালী), থানা-দাকোপ, জেলা-খুলনা, ৩) নাজমুল গাজী@লাদেন (২৫), পিতা-বাবু গাজী, সাং-নলিয়ান (সুতারখালী), থানা-দাকোপ, জেলা-খুলনা, ৪) ইকবাল গাজী (৩০), পিতা-মোঃ ইসা গাজী, সাং-গাছগাছি, থানা-কোতয়ালী, জেলা-যশোর এবং ৫) আসাদুল মোল্লা (২৮), পিতা-আসলাম মোল্লা, সাং-ভবেরবেড়, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোরদের গ্রেফতার করা হয়। আসামীদের হেফাজত হতে ভিকটিম জাহিদ হাওলাদারের ইজিবাইক এবং ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়ছে।

প্রাথমিক তদন্তে জানা যায় যে, আসামীরা কেডিএর ময়ূর আবাসিকের ভিতরে ঘোরার কথা বলে গল্লামারী হতে ভিকটিমের ইজিবাইক রিজার্ভ ভাড়া করে। আবাসিকের ভেতরে প্রবেশ করার পর সুযোগ বুঝে জোরপূর্বক ইজিবাইক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ভিকটিম বাধা প্রদান করে। তখন আসামীরা ছুরিকাঘাতের মাধ্যমে জাহিদুর হাওলাদারের মৃত্যু নিশ্চিত করে ইজিবাইক নিয়ে পালিয়ে যায়।

থানার রেকর্ডপত্র যাচাই করে আসামীদের ব্যাপারে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD