1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
ক্যাসিনো সম্রাট ও মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে নাগেশ্বরীতে বিশাল মানববন্ধন | সকালের খবর ২৪
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলীতে জমিজমা নিয়ে বিরোধ ২ নারীসহ ৩জনকে পিটিয়ে জখম গর্জনিয়া ফাঁড়ী পুলিশের অভিযানে ২৫ টি মোবাইল ফোন ও সিএনজিসহ ৪ যুবক আটক নাকুগাঁও সীমান্ত দিয়ে দেশে ফিরলেন কুড়িগ্রামের ৬ মৎস্যজীবী গাজীপুর-১ আসন কালিয়াকৈরে নির্বাচনী প্রচারণায় বিএনপি মনোনীত প্রার্থী মোরেলগঞ্জে পালিত হলো আন্তর্জাতিক দূর্নীতি দিবস মোরেলগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত ‎পাঁচবিবিতে আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস পালিত ‎ আটঘরিয়ায় বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা মুত্তাকী কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ বিজিবির অভিযানে ৪কোটি টাকার মাদক অস্ত্র-চোরাচালান কৃত পন্য জব্দ

ক্যাসিনো সম্রাট ও মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে নাগেশ্বরীতে বিশাল মানববন্ধন

  • প্রকাশিতঃ শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ২৪২ বার পঠিত

রফিকুল ইসলাম রনজু (কুড়িগ্রাম) উপজেলা প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের আলেপের তেপথী বাজারে, সম্প্রতি এক অস্বাভাবিক ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, গত ৩ মে ওই বাজারে একজন প্রার্থীর ব্যানার টানানো ছিল। হঠাৎ স্থানীয় যুবক কিছুটা মানসিক ভারসাম্যহীন বলে পরিচিত, শামসুল হুদা সুমন ব্যানারটি নামিয়ে ফেলে এবং নিজের ঈদের শুভেচ্ছা ব্যানার টানিয়ে দেয় পাশাপাশি অন্য প্রার্থীর সাটানো ব্যানারটি ছিঁড়ে বাড়িতে নিয়ে যায়।

এ ঘটনা স্থানীয় যুবক মাইনুল ডলার ভিডিও করে ফেসবুকে পোস্ট করলে মুহূর্তেই তা ভাইরাল হয়। এরই জেরে শামসুল হুদা সুমন পাথাড়ি মসজিদে গেলে, মাইনুল ডলারের ছেলে ও সুমনের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে মারামারি লেগে যায়। পরে ক্যাসিনো সম্রাট মাইনুল ইসলাম ডলার ও তার সহযোগী মাদক ব্যবসায়ী জাহিদের নেতৃত্বে, ১০-১৫ জন ধরে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে পৈশাচিক শারীরিক নির্যাতন চালিয়ে গুরুতর আহত করে। সুমনের বাবা শাহানুর আলম ছকিনুর অভিযোগ করেন, এই সময় তার ছেলের ব্যবসায়িক আড়াই লক্ষ টাকা ছিনতাই হয়। পরে আহত অবস্থায় স্থানীয়রা সুমনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

শামসুল হুদার পরিবার দাবি করে, পুরো ঘটনায় তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে এবং এ কারণে তাকে জেলও খাটতে হয়েছে। এর প্রতিবাদে এবং ন্যায়বিচারের দাবিতে বুধবার আলেপের তেপথী বাজারে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, মাইনুল ডলার এলাকায় ‘ক্যাসিনো সম্রাট’ ও ‘মাদক গডফাদার’ হিসেবে পরিচিত। তার সহযোগী জাহিদুল ইসলামসহ পুরো চক্রটি যুবসমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। বক্তারা দ্রুত তাদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এসময় সন্তোষপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ডের সদস্য মোঃ সুজাউদ্দৌলা সুজা মেম্বার বলেন,শামসুল হুদা সুমনকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আমরা এর সঠিক ও দ্রুত বিচার চাই। পাশাপাশি মাদক ও ক্যাসিনো ব্যবসা এই এলাকা থেকে চিরতরে নির্মূল করতে হবে।স্থানীয় বাসিন্দা মোঃ আমিনুর মিয়া বলেন,মাইনুল আগে ছিলেন একজন মাঝি। হঠাৎ করে তার কাছে কোটি কোটি টাকা এলো কীভাবে? আমরা চাই এ বিষয়ের পূর্ণাঙ্গ তদন্ত হোক। তার ক্যাসিনো ব্যবসায় অনেক যুবক নষ্ট হয়েছে।

মানববন্ধনে আরও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ কয়েক শতাধিক এলাকাবাসী।সরকারের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে উপস্থিত বক্তারা বলেন, আমরা চাই যুব সমাজ বাঁচুক মাদক ও জুয়ার কবল থেকে, মাদক মুক্ত এবং সচেতন হোক যুব সমাজ।মানববন্ধন থেকে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহবান উপস্থিত বক্তারা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD