1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
কোরাম পূর্ণ না হওয়ায় জাবি সিনেট অধিবেশন শুরু হতে বিলম্ব | সকালের খবর ২৪
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
জনতার প্রত্যাশা মন্ত্রী সভায় ঠাই পাক ৩ হেভিওয়েট জননেতা নড়াইলে ধানের শীষ ও কলস প্রতিক সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৪ পঞ্চগড়ে এবার হারানো দুর্গ ফিরে পেল বিএনপি বিএনপির ভূমিধস বিজয়ে জি কে গউছের কৃতজ্ঞতা প্রকাশ ভোটে জিতেই কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অভূতপূর্ব বিজয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের অভিনন্দন পটুয়াখালীতে বিএনপি’র মিলাদ – দোয়া অনুষ্ঠিত পটুয়াখালীতে সাবেক উপজেলা চেয়ারম্যান সহ ৮ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত নড়াইলে বিল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার কলাপাড়ায় ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ

কোরাম পূর্ণ না হওয়ায় জাবি সিনেট অধিবেশন শুরু হতে বিলম্ব

  • প্রকাশিতঃ শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ২৫৫ বার পঠিত

আমির ফয়সাল জাবি প্রতিনিধি:জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪২তম বার্ষিক সিনেট অধিবেশন কোরাম সংকটের কারণে নির্ধারিত সময় অনুযায়ী শুরু হয়নি। শনিবার (২৮ জুন) বিকেল ৩ টায় পুরাতন প্রশাসনিক ভবনের সিনেট কক্ষে অধিবেশন শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সংখ্যক সদস্য উপস্থিত না হওয়ায় তা প্রায় ১ ঘণ্টা ১০ মিনিট বিলম্বিত হয়।

বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী, সিনেট অধিবেশন শুরু হওয়ার জন্য অন্তত এক তৃতীয়াংশ সদস্যের উপস্থিতি বাধ্যতামূলক। এবারের সিনেট সদস্য সংখ্যা মোট ৮১ জন, সেক্ষেত্রে অন্তত ২৭ জন সদস্যের উপস্থিতি প্রয়োজন ছিল। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এই কোরাম পূর্ণ না হওয়ায় অধিবেশন শুরু করা সম্ভব হয়নি।

অধিবেশন বিলম্বিত হওয়ার অন্যতম প্রধান কারণ হিসেবে সিনেট পুনর্গঠন না করাকে দায়ী করছেন অংশীজনরা। তাদের মতে, রক্তাক্ত জুলাইয়ের এক বছর পার হলেও এখনো নতুন সিনেট গঠন না হওয়া এবং বিতর্কিত আওয়ামী দোসরদের বহাল রাখার ফলে কোরাম সংকট তৈরি হয়েছে, যা পুরো সিনেট প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে।

উল্লেখ্য অধিবেশন শুরুর পূর্বে শিক্ষার্থীদের তীব্র প্রতিবাদের মুখে তিনজন আওয়ামীপন্থী সিনেট সদস্যকে সভাস্থল ত্যাগ করতে বাধ্য হতে হয়, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD