1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
কোটচাঁদপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু | সকালের খবর ২৪
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে-এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনার মধ্য দিয়ে হাটহাজারীতে মীর হেলালের গণসংযোগ শুরু জীবননগরে কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণ নওগাঁ-৬ আসনে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন শেখ রেজাউল ইসলাম রেজু বোয়ালমারীতে ট্রেনে কেটে মহিলার মৃত্যু বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো স্পোর্টস কার্নিভাল-২০২৬ চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের নির্বাচনী প্রচারণার উদ্বোধনকালে-মীর নাছির বিএনপি জনগনের দাবী আদায়ের দলঃরূপসায় আজিজুল বারী হেলাল চট্টগ্রাম প্রেসক্লাবে মতবিনিময় সভায় ইইউ প্রতিনিধিদল

কোটচাঁদপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

  • প্রকাশিতঃ বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১৯৩ বার পঠিত

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি :ঝিনাইদহের কোটচাঁদপুরে বাওরে ডুবে আলিফ হোসেন (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে বহরমপুর গ্রামে মামা-ভাগনের দোয়া নামের বাওড়ে এ ঘটনা ঘটে। আলিফ ওই গ্রামের মন্টু মিয়ার ছেলে।

শিশুটির দাদা কাশেম আলী জানান, সকাল ৯টার দিকে বাড়ির উঠানে খেলছিল আলিফ। ২০ মিনিট পর তাকে দেখতে না পেয়ে তিনি বাড়ির সবাই তাকে খোঁজাখুঁজি শুরু করে। এক সময় তার মনে হয়, পানিতে পড়ে যেতে পারে আলিফ হোসেন। তিনি তখন মামা-ভাগনে দোয়া নামের বাওড়ের পানিতে নেমে যান। কিছুক্ষণ খোঁজার পর আলিফকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটি স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছানোর আগেই মারা গেছে বলে নিশ্চিত করেছেন কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানভির জামান (প্রতিক)।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতব্বর বলেন, ঘটনাটি এখনো পর্যন্ত কেউ আমাকে জানায়নি। আর অভিযোগ না থাকলে ময়নাতদন্ত করা হয় না। তবে সন্দেহজনক মনে হলে, অভিযোগ না হলেও ময়নাতদন্ত করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD