1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
কৃষক সমাবেশে জেলা আমীর রুহুল আমিন: কৃষক হাসলেই বাংলাদেশ হাসবে | সকালের খবর ২৪
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরে সাংবাদিকের উপর হামলার পরে বাড়িতে দুর্ধর্ষ চুরি বিটিএলএর ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের আর্ট প্রদর্শনী উদ্বোধন নাইক্ষ্যংছড়ি থানা’র ওসি মাসরুরুল হকের বিদায় সংবর্ধনা জীবননগরে বিজিবির হাতে ৪ মাদক সেবনকারী আটক বোয়ালমারীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল সরাইলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নোয়াখালীতে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে ক্রিকেট টুর্নামেন্ট রাজনৈতিক পথরেখা ও জাতির ভাগ্য নির্ধারণ হবে শিগগিরই: মাহী বি চৌধুরী আমতলীতে চরের জমি থেকে মাটি কাটা ও লাইসেন্স না থাকায় ব্রিকসকে ৭০ হাজার টাকা জরিমানা

কৃষক সমাবেশে জেলা আমীর রুহুল আমিন: কৃষক হাসলেই বাংলাদেশ হাসবে

  • প্রকাশিতঃ রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৬০ বার পঠিত

মো:তারিকুর রহমান জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রার্থী জননেতা রুহুল আমিন। তিনি বলেন- আমাদের কৃষক হাসলেই বাংলাদেশ হাসবে। তিনি কৃষকদের চাষাবাদে সরকারি প্রনোদনা প্রদানের আহবান জানান। তিনি কৃষি উপকরণের মুল্য কমানোর দাবি জানান। তিনি কৃষকদের উৎপাদিত পন্যের ন্যায্য মুল্য নিশ্চিত করণের আহবান জানান। আমরা মানুষের কল্যাণের জন্য কাজ করি। ১৮ কোটি মানুষের অধিকার আদায়ের জন্যই আমাদের আগামীর নির্বাচন। তিনি আরো বলেন, আমরা দেশের রাজনৈতিক কালচার পরিবর্তন করতে চাই।
আগামীর নির্বাচনে আমরা আর কোন চাদাবাজ টেন্ডারবাজ দেখতে চায় না। আমাদের প্রত্যেক টা কর্মী চাদাবাজ মুক্ত, মাদক মুক্ত।তিনি কৃষকদের উদ্দেশ্যে বলেন, আমাদের কে একটি বার ভোট দিবেন। আমাদেরকে পরীক্ষা করুন। এদেশের মানুষের হাতে কাজ দেওয়াই আমাদের আগামী নির্বাচন এইটা আমরা মুখে বলছি না আমরা বাস্তবে কাজ করে দেখিয়ে দিতে চায়। আমরা দুর্নীতি করিনা আর কাউকে দুর্নীতি করতে দেব না।
জীবননগর উপজেলা আমীর মাওলানা সাজেদুর রহমানের সভাপতিত্বে
কৃষক সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, জেলা ছাত্রশিবিরের সভাপতি সাগর আহামেদ, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা ইসরাইল হোসেন, জেলা পেশাজীবি বিভাগ এর সভাপতি অধ্যাপক খলিলুর রহমান, জেলা তালিমুল বিভাগের সভাপতি মাওলানা মহি উদ্দিন, জেলা মাজলিসুল মোফাসসিরিন এর সভাপতি মাওলানা হাফিজুর রহমান, উপজেলা নায়েবে আমীর সাখাওয়াত হোসেন, হাফেজ বিল্লাল হোসেন, সহকারী সেক্রেটারি মাওলানা আবু বকর ছিদ্দিক, মাওলানা সাইদুল ইসলাম, উপজেলা প্রচার ও আইটি সম্পাদক হারুন অর রশীদ, উপজেলা বায়তুলমাল সম্পাদক আসাবুল হক মল্লিক, শ্রমিক কল্যাণের সভাপতি কামাল হোসেন, কৃষক নেতা আব্দুস সালাম, পৌর আমীর মাওলানা ফিরোজ হোসেন, উপজেলা যুব বিভাগের সভাপতি মাজেদুর রহমান লিটন, পৌর যুব বিভাগের সভাপতি আরিফ জোয়ার্দার, হাসাদহ ইউনিয়ন আমির আখতারুজ্জামান, মনোহরপুর ইউনিয়ন সভাপতি রবিউল ইসলাম, রায়পুর ইউনিয়ন আমীর মুহাম্মাদ আমির হামজা, সীমান্ত ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল ওয়াহেদ, কেডিকে ইউনিয়ন আমীর আব্দুর রহমান, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আমির ‘হাজী আব্দুর রহমান মাষ্টার ও উথলী ইউনিয়ন আমীর মাওলানা আরিফুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন, উপজেলা সেক্রেটারি মাহফুজুর রহমান। #

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD