
কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি
১৭ জুন কেন্দ্রীয় ছাত্রদল কতৃক ঘোষিত দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা হওয়ায় জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া কলেজ ছাত্রদলের শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৩০ জুন সকাল ১১ টায় দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া কলেজ চত্বরে থেকে শুভেচ্ছা মিছিল টি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
এসময় উপস্থিত ছিলেন আহ্বায়ক মোঃ ইদ্রিস আলী গাজী , সিনিঃযুগ্ন আহ্বায়ক মোঃ নাঈম ইসলাম যুগ্ম আহ্বায়ক -আজদ রহমান, সদস্য সচিব:মোঃ আল-মামুন সদস্য -ওমর ফারুক সহ কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ। আরও উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিউল আলম মিলন,জাকির হোসেন,আবু হুসাইন সোহাগ প্রমুখ