1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
কুয়াকাটায় অতিরিক্ত মদপানে পর্যটকের মৃত্যু | সকালের খবর ২৪
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে-এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনার মধ্য দিয়ে হাটহাজারীতে মীর হেলালের গণসংযোগ শুরু জীবননগরে কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণ নওগাঁ-৬ আসনে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন শেখ রেজাউল ইসলাম রেজু বোয়ালমারীতে ট্রেনে কেটে মহিলার মৃত্যু বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো স্পোর্টস কার্নিভাল-২০২৬ চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের নির্বাচনী প্রচারণার উদ্বোধনকালে-মীর নাছির বিএনপি জনগনের দাবী আদায়ের দলঃরূপসায় আজিজুল বারী হেলাল চট্টগ্রাম প্রেসক্লাবে মতবিনিময় সভায় ইইউ প্রতিনিধিদল

কুয়াকাটায় অতিরিক্ত মদপানে পর্যটকের মৃত্যু

  • প্রকাশিতঃ রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৮৩ বার পঠিত

পটুয়াখালীর কুয়াকাটায় অতিরিক্ত মদপানে সাজিদুল ইসলাম (১৭) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। রবিবার বেলা এগারোটার দিকে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত সাজিদুল নেত্রকোনা জেলার গোড়াগাও গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে। সে নারায়নগঞ্জের একটি খাবার হোটেল কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার নারায়ণগঞ্জ থেকে সাজিদুল ও তার বন্ধু হাবিব কুয়াকাটায় বেড়াতে এসে হোটেল স্কাই ভিউর ৪০৮ নম্বর কক্ষে ওঠেন। পরে ওই রাতেই সাজিদুল অতিরিক্ত মদপান করেন। শনিবার সকালে তীব্র পেটব্যথায় অসুস্থ হয়ে পড়লে স্থানীয় একটি ফার্মেসি থেকে ওষুধ সেবন করেও অবস্থার উন্নতি হয়নি। পরে রবিবার সকাল আটটার দিকে শাজিদুলকে কুয়াকাটা হাসপাতালে নেয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে কলাপাড়া হাসপাতালে রেফার করা হয়। তবে তার বন্ধু হাবিব সাজিদুলের কথায় তাকে সেখানে না নিয়ে আবার হোটেল রুমে ফিরিয়ে নেন। কিছুক্ষণ পর অবস্থার আরও অবনতি হলে সাজিদুলকে আবারো কুয়াকাটা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
মহিপুর থানা ওসি তরিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে প্রেরনের প্রক্রিয়া চলছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD