1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
কুমিল্লায় হেযবুত তওহীদ ছাত্র ফোরামের বিভাগীয় সম্মেলন | সকালের খবর ২৪
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
রূপগঞ্জ সেনাবাহিনীর অভিযানে দেশিয় অস্ত্র ও মাদক উদ্ধার রাজস্থলীতে ২১ লক্ষ টাকার বিদেশি সিগারেট পাচারকালে ইউপি সদস্য সহ আটক ৪ বনবাড়ীয়া নূরানী মাদ্রাসায় কোরআনের ছবক প্রদান বোয়ালমারীতে প্রতিষ্ঠান পর্যায়ে বই বিতরন কার্যক্রম উদ্বোধন হাসপাতালে ক্লিনারের হাতে রোগীর অস্ত্রপচার, মালিক সহ আটক ২ প্রতিষ্ঠান সিলগালা পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার রবিউল ইসলামের মতবিনিময় এটিইউ প্রধানের সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জন গ্রেফতার শাহজালালে যাত্রীর লাগেজে লুকানো ৯৩ হাজার ইউরো জব্দ নালিতাবাড়ীতে ধানের শীষের পথসভায় জনতার ঢল

কুমিল্লায় হেযবুত তওহীদ ছাত্র ফোরামের বিভাগীয় সম্মেলন

  • প্রকাশিতঃ রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৬৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সকালের খবর

কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের বিভাগীয় ছাত্র সম্মেলন। তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে ছাত্রদের ভূমিকা শীর্ষক এ সম্মেলনকে কেন্দ্র করে শনিবার (২৯ নভেম্বর) সকালে কুমিল্লা, চট্টগ্রাম ও আশপাশের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী জমায়েত হন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হেযবুত তওহীদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুর আলম। তিনি তাঁর বক্তব্যে বলেন, তওহীদ মানুষের চিন্তা, সমাজ ও রাষ্ট্র গঠনের মূল ভিত্তি। আজকের ছাত্রসমাজ এই দর্শন ধারণ করতে পারলে তারা জাতির ভবিষ্যৎ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, তথ্য বিভ্রান্তি, নৈতিক অবক্ষয় ও রাজনৈতিক অস্থিরতার সময়ে ছাত্রদের দায়িত্ব হচ্ছে সত্য, যুক্তি ও আদর্শভিত্তিক অবস্থান গ্রহণ করা।

মূখ্য আলোচক কেন্দ্রীয় শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগের সহ-সম্পাদক রাকিব আল হাসান বলেন, একটি তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থা মানুষকে নিরাপত্তা, ন্যায় ও মর্যাদা দেয়। শুধু ডিগ্রি অর্জন নয়, সমাজকে বদলানোর মানসিকতা, নেতৃত্বের যোগ্যতা ও সত্যের প্রতি অটলতা থাকতে হবে শিক্ষার্থীদের। তিনি নৈতিকতা, শৃঙ্খলা, শিক্ষা ও সচেতনতার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুমিল্লা জেলা ছাত্র ফোরামের সাহিত্য সম্পাদক অনামিকা তাপসী, সোনাইমুড়ী উপজেলা সমন্বয়ক হেবালেল্লাহ বিনতে হাবিব ও নোয়াখালী জেলা সদস্য মো. আলামিন হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা অঞ্চলের আমির মো. সাইফুল ইসলাম, চট্টগ্রাম অঞ্চলের আমির মো. সেলিম হোসেন, কেন্দ্রীয় গণমাধ্যম ও যোগাযোগ বিভাগের সম্পাদক শারমিন সুলতানা চৈতি, ছাত্র ফোরামের কেন্দ্রীয় সভাপতি রাদ উল ইসলাম এবং চট্টগ্রাম বিভাগের সভাপতি ইকরামা বিন খুরশীদ।

বক্তারা নৈতিক নেতৃত্ব, সামাজিক দায়িত্ববোধ, আদর্শিক রাষ্ট্রচিন্তা, ব্যক্তিগত উন্নয়ন ও শিক্ষার্থীদের সমাজ পরিবর্তনে ভূমিকা নিয়ে বিস্তৃত আলোচনা করেন। শিক্ষার্থীদের উপচে পড়া উপস্থিতিতে পুরো হলরুমে সৃষ্টি হয় প্রাণবন্ত, উৎসাহী ও আদর্শিক পরিবেশ।

অনুষ্ঠানের সভাপতি ও কুমিল্লা জেলার সভাপতি মো. রিপন হোসেনের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে দিনব্যাপী সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD