1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
কুমিল্লায় সড়কের কাজ নিম্নমানের, কাজ বন্ধ করে দিল 'হাসনাত আব্দুল্লাহ' | সকালের খবর ২৪
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড়ে এবার হারানো দুর্গ ফিরে পেল বিএনপি বিএনপির ভূমিধস বিজয়ে জি কে গউছের কৃতজ্ঞতা প্রকাশ ভোটে জিতেই কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অভূতপূর্ব বিজয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের অভিনন্দন পটুয়াখালীতে বিএনপি’র মিলাদ – দোয়া অনুষ্ঠিত পটুয়াখালীতে সাবেক উপজেলা চেয়ারম্যান সহ ৮ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত নড়াইলে বিল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার কলাপাড়ায় ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ রাজস্থলীতে বিজয় হলেন ধানের শীষের প্রতীক দীপেন দেওয়ান ঢাকা-১৬ আসনের ফলাফল স্থগিত ও পুনঃ নির্বাচনের দাবি আমিনুল হকের

কুমিল্লায় সড়কের কাজ নিম্নমানের, কাজ বন্ধ করে দিল ‘হাসনাত আব্দুল্লাহ’

  • প্রকাশিতঃ সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১৮১ বার পঠিত

কুমিল্লা জেলা প্রতিনিধি :কুমিল্লা দেবিদ্বারে এলজিইডির একটি সড়কের কার্পেটিং এর কাজ নিম্নমানের হওয়ায় কাজটি বন্ধ করে দিয়েছে এনসিপির মূখ্য সংগঠক (দক্ষিনাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। সোমবার (২২ জুন) বিকেল ৫টায় হাসনাত আব্দুল্লাহ তার নিজ এলাকায় একটি অনুষ্ঠানে যাওয়ার পথে স্থানীয়দের অভিযোগ পেয়ে তিনি সড়কটি পরিদর্শনে যান।

এ সড়কটি উপজেলা সদরের সুবিল, ফতেহাবাদ, রসুলপর ইউনিয়নের প্রায় ২০ গ্রামের মানুষের যোগাযোগের অন্যতম সড়ক। দীর্ঘদিন কাজটি সম্পন্ন না করায় জনদুর্ভোগ ছিল সীমাহীন। সদ্য কার্পেটিং করা সড়কের পিচগুলো তিনি নিজেই হাতের আঙ্গুলে তুলে ফেলেন। সড়কের কাজ নিন্মমানের অভিযোগ এনে সড়কের কাজ বন্ধ করে দিতে উপজেলা প্রকৌশলীকে বলেন। সংবাদ পেয়ে উপজেলা প্রকৌশলী সবুজ চন্দ্র সরকার ঘটনাস্থলে যান। সেখানে এনসিপির মূখ্য সংগঠক (দক্ষিনাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর সঙ্গে কথা বলেন এবং কাজটি দ্রুত সম্পন্ন করবেন বলে তিনি জানান।

উপজেলা প্রকৌশলী সবুজ চন্দ্র সরকার জানান, প্রায় ৫ বছর পূর্বে অর্থাৎ ২০১৮ সালে রসুলপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর থেকে সুবিল ইউনিয়নের বুড়িরপাড় বাজার পর্যন্ত প্রায় ২ হাজার মিটার সড়কের কাজ পায়, ‘মেসার্স আরতার অ্যান্ড ইয়েষ্টেড ইন্টারন্যাশনাল’ কোং লিঃ। এ কাজের তৎকালীন প্রাক্কলন ব্যায় ধরা হয়েছিল প্রায় সোয়া ২ কোটি টাকা। বর্তমান বাজার মূল্যে কাজটি করতে ঠিকাদার আপত্তি করলেও চাপের মুখে কার্পেটিং এর কাজ শুরু করেন। ওই কাজটি করেন সুবিল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু তাহের সরকার (সুবিল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি)। তৎকালীন করোনাকালীন সময় হওয়ায় মেকাডন করার পর ৪ বছরেও আর কার্পেটিং করা হয়নি। দির্ঘদিন কাজটি পড়েছিল। বর্তমান সরকারের আমলে গত মে মাসে আবু তাহের সরকার কার্পেটিং এর কাজ ধরেন। আজ সোমবার বিকেলে এনসিপির মূখ্য সংগঠক (দক্ষিনাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন কালে কার্পেটিং নিয়ে আপত্তি করেন। এ প্রেক্ষিতে চলতি অর্থ বছরে কাজটি সম্পন্ন না হলে আগামী বাজেটে কাজটি করতে হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD