1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
কুমিল্লায় দূর্ণীতি প্রতিরোধ বিষয়ক রচনা-বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত | সকালের খবর ২৪
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
নওগাঁয় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৩০ গ্রাম হেরোইন সহ দুইজন মাদক ব্যাবসায়ী গ্রেফতার দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চাইলেন মেয়র ডা. শাহাদাত হোসেন ঝালকাঠিতে মাদকাসক্ত ছেলেকে হত্যা করে পুলিশের কাছে আত্মসমর্পণ পিতার নওগাঁয় খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রয়ের অভিযোগ কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক রূপগঞ্জে মাদক বিক্রির টাকা নিয়ে বিরোধ: ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম প্রশ্নের মুখে সংবাদ সম্মেলন ছেড়ে চলে গেলেন পরাজিত প্রার্থী’ মুনির’ ফুলবাড়ী২৯ বিজিবি কর্তৃক যৌন উত্তেজক সিরাপ ও ভারতীয় ইস্কফ সিরাপ আটক ধামইরহাটে খাসির নামে কুকুরের মাংস বিক্রির অভিযোগ: ২৫ কেজি জব্দ

কুমিল্লায় দূর্ণীতি প্রতিরোধ বিষয়ক রচনা-বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১৮২ বার পঠিত

শাহ সাহিদ উদ্দিন, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ

“সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ” এ প্রতিপাদ্যে কুমিল্লা মুরাদনগর উপজেলার  মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের মাঝে  দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১ টায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) আয়োজনে মুরাদনগর নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিতর্ক প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ও কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দিন  আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুর রহমান ও বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম তালুকদার উপস্থিত ছিলেন ।
চাপিতলা অজিফা খাতুন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সঞ্চালনায় দুর্নীতি প্রতিরোধ কমিটি মুরাদনগর উপজেলার সাধারণ সম্পাদক হাজী আমিনুল ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ- সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো: খলিলুর রহমান, নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা  হাছিনা আক্তার, মাওলানা আন ম জসিম উদ্দিন ভূইয়া, তারিকুল ইসলাম এবং বিচারক মন্ডলী হিসেবে নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বেলাল উদ্দিন আহমেদ ও কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক  হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
রচনা ও বিতর্ক প্রতিযোগীতায় শ্রীকাইল নজম উদ্দিন ভূইয়া বালিকা উচ্চ বিদ্যালয়, ধামঘর  আদর্শ উচ্চ বিদ্যালয়, প্রতিযোগিতায় পরমতলা শব্দর খাঁন উচ্চ  বিদ্যালয় ও  চাপিতলা অজিফা খাতুন  উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহন করে। এতে চ্যাম্পিয়ন হয় চাপিতলা অজিফা খাতুন উচ্চ বিদ্যালয় ও রানার্স আপ হয় শ্রীকাইল  নজম উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD