

কুড়িগ্রাম প্রতিনিধি:কুড়িগ্রামে অসুস্থ, দুঃস্থ, অসহায়, দরিদ্র শিক্ষার্থী সহ অগ্নিদগ্ধ ৭০ জন মানুষের মাঝে সমাজ সেবা অধিদপ্তরের অর্থ সহায়তার চেক বিতরণ করেছে জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
বুধবার (২৫ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব অর্থ সহায়তার চেক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মুহঃ হুমায়ুন কবির, অফিস সহকারী মেহেদী হাসান দিনার, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু প্রমুখ।