1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
কুড়িগ্রামে সাবেক প্রতিমন্ত্রীর পিএস গ্রেফতার | সকালের খবর ২৪
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই : তারেক রহমান সরাইলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ৭ জনকে বহিষ্কার মোরেলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা স.ম. কবির আহমেদ মধুর কবর জিয়ারত করলেন অধ্যক্ষ আব্দুল আলীম মোরেলগঞ্জে জামায়াতের জনসভায় হাজারো মানুষের ঢল মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত মিরসরাইয়ে পানিতে ডু’বে মারা যাওয়া স্কুল ছাত্র মাহিন বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৪৫৩৮ বন্দি, কালও চলবে ভোট মোহাম্মদপুরে সেনা অভিযানে দুটি বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী আটক রূপসার নৈহাটি ইসলামিয়া ক্যাডেট একাডেমীর পুরস্কার বিতরণ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সম্মিলিত সামাজিক আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে সাবেক প্রতিমন্ত্রীর পিএস গ্রেফতার

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১৯৩ বার পঠিত

‌মোঃ নূরবক্ত মিঞা, স্টাফ রিপোর্টারঃ
ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের রাজনৈতিক পিএস ও তার চাচাত ভাই রাশেদুল ইসলাম রাশেদ (৪৫) কে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ। গ্রেফতারকৃত রাশেদ কুড়িগ্রামের রৌমারী উপজেলার মন্ডলপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম পৌর শহরের পিটিআই এলাকায় বিশেষ অভিযান চালিয়ে রাশেদকে গ্রেফতার করে জেলা ডিবি পুলিশের একটি দল।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবির ও‌সি বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সাবেক প্রতিমন্ত্রী জাকিরের রাজনৈতিক পিএস রাশেদকে গ্রেফতার করেছে ডিবি কুড়িগ্রামের একটি চৌকস টিম। বিগত ফ্যাসিস্ট সরকারের সময়কালে সাবেক প্রতিমন্ত্রী জাকিরের সঙ্গ থেকে বিভিন্ন দুর্নীতি ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ আছে গ্রেফতারকৃত রাশেদের বিরুদ্ধে। তা‌কে আদাল‌তের মাধ‌্যমে জেলহাজ‌তে পাঠানো হ‌বে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD