

মোঃ নূরবক্ত মিঞা, কুুুড়িগ্রামঃ
কুড়িগ্রামে শীত ও ঠান্ডার তীব্রতা বাড়তে শুরু করেছে। হিমেল বাতাসে জনজীবন নাকাল হয়ে পরেছে। বিশেষ করে কষ্ট বেড়েছে চরাঞ্চলের মানুষের এতে করে কাজে যেতে পারছে না।
রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, আজ শুক্রবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
জানা গেছে জেলার ১৬ নদনদীর তীরবর্তীএলাকায় ৪৬৯টি চরের মধ্যে ২৬৯টিতেই মানুষের বসবাস। এসব চরের অধিকাংশই তীব্র শীত হওয়ায় হিমেল বাতাসে ঘরবন্দী হয়ে পড়েছেন এ সব এলাকার মানুষ।
বিশেষ করে ব্রহ্মপুত্র নদের তীরবর্তী উলিপুর, চিলমারী, রৌমারী ও চররাজিবপুর উপজেলার চরে শীতের তীব্রতা কয়েক গুণ বেশি।
এরমধ্যে বৃদ্ধ, শিশু ও দিনমজুররা বেশি বিপাকে পড়েছেন। শীতের কারণে দিনমজুরদের কাজ বন্ধ হয়ে গেছে। এতে কষ্টে দিন কাটছে তাদের।
ধরলার পার এলাকার ফজলু মিয়া( ৬০) বলেন, আমরা গরীব মানুষ। ঘরে পরার মতো মোটা কাপড় নাই। রাতে ঘুমাইতে গেলে ঠান্ডায় শরীর জমে যায়।
শিক্ষাথী রাকিব জানায়,শীতের কারনে আমাদের অসুবিধা হয়েছে রাস্তায় বের হওয়া যায় না সকালে স্কুল যাওয়া যায় না। লেখা পড়ার খুব কষ্ট হচ্ছে।
রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, কুড়িগ্রাম জেলা আজ শুক্রবার সকাল ৬ টায় ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বাতাসের আদ্রতা ৯৮ শতাংশ।