

মোঃ নূরবক্ত মিঞা, স্টাফ রিপোর্টারঃ কুড়িগ্রামে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।সোমবার ৩০জুন সকাল ১১টার দিকে বেসরকারি সংস্থা লাইট হাউজের উদ্যোগে কুড়িগ্রাম সদর উপজেলা মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন,কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) সাঈদা পারভীন,অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন,কুড়িগ্রাম সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকতা ডা: শাহাদৎ শাহরিয়ার, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা ইসমত আরা,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজমল হোসেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা জসিম উদ্দিনসহ স্থানীয় মুক্তিযোদ্ধাবর্গ,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে যারা আছেন। সবাই যেন দুর্যোগ কালীন সময়ে মানুষের পাশে দাঁড়াতে পারেন। লাইট হাউজ দুর্যোগ নিয়ে যে কাজ করছে। এতে করে মানুষ দুর্যোগ পূর্ব, দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী করনীয় বিষয়ে সচেতন হতে পারবেন বলে জানান।প্রশিক্ষণে লাইট হাউজ, প্রকল্পের ধারনা, বিভিন্ন তথ্যচিত্র উপস্থাপন এবং সঞ্চালনা করেন লাইট হাউজের প্রকল্পের সমন্বয়কারী জাহাঙ্গীর আলম।ইউরোপিয়ান ইউনিয়ন,ফ্রি প্রেস আনলিমিটেড এবং আরটিক্যাল১৯ অর্থায়নে লাইট হাউজ কুড়িগ্রাম সদর, রাজারহাট,উলিপুর,চিলমারী, রাজিবপুরসহ ০৫টি উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ঝুঁকিপ্রবণ এলাকায় বসবাসরত নারী,কিশোরী ও প্রতিবন্ধি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রকল্প বাস্তবায়ন করছে।