1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
কুড়িগ্রামে যৌথ সেনা অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট, গাঁজা, সহ মাদক কারবারী আটক | সকালের খবর ২৪
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
নাইক্ষ্যংছড়ি হেফজ বিভাগের এক হাফেজাকে কক্সবাজারে নিয়ে রাতভর ধর্ষণ,ধর্ষক গ্রেফতার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : পটুয়াখালী প্রতীক বরাদ্দ ও নির্বাচনি আচরণ বিধি বিষয়ক আলোচনা সভা আত্রাইয়ের সাহাগোলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী আলোচনা সভা প্রতীক বরাদ্দ পেয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন পঞ্চগড়-২ এমপি প্রার্থী আজাদ ব্রাহ্মণবাড়িয়া মসজিদের বারান্দা থেকে অজ্ঞাতনামা নবজাতক কন্যাশিশু উদ্ধার বনানীতে বিদেশি রিভলবারসহ একজন গ্রেফতার গ্রেফতার ১: আমেরিকা প্রবাসী নারীকে বিয়ের ফাঁদে ও ব্ল্যাকমেইলিং কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নওগাঁয় মাদক বিরোধী অভিযানে ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার ১ ব্রাহ্মণবাড়িয়া তারেক রহমানের আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি ডেভিল হান্ট ফেইজ-২: ২৪ ঘণ্টায় ছয় থানা এলাকায় অভিযান, গ্রেফতার ৪৬

কুড়িগ্রামে যৌথ সেনা অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট, গাঁজা, সহ মাদক কারবারী আটক

  • প্রকাশিতঃ শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১২৬ বার পঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি :কুড়িগ্রাম সদর ও রাজারহাট উপজেলায় পৃথক অভিযানে ট্যাপেন্টাডল গ্রুপের টাপাল নামীয় ট্যাবলেট, গাঁজা, নগদ টাকা সহ মোবাইল উদ্ধার করেছে সেনাবাহিনী। এসময় এক মাদক কারবারীকে আটক করা হয়। অপর এক মাদক কারবারী সেনাবাহিনীর উপস্থিতি টের পালিয়ে যায়।

কুড়িগ্রাম সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত ভোররাত ৪টার দিকে রংপুর অঞ্চলের ৭২ পদাতিক ব্রিগেডের অধীনস্ত ২২ বীরের একটি টহল দল ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা সহ গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম সদর উপজেলার কাঠালবাড়ীতে যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে ওই এলাকা থেকে ১২৭ পিস ট্যাপেন্টাডল গ্রুপের টাপাল নামক ট্যাবলেট, ১শ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ৬১,৩৪০/- টাকা এবং ২ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এসময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক কারবারী রবিউল ইসলাম (৩০) পালিয়ে যায়। অপরদিকে, একইদিন দিবাগত রাত আড়াইটার দিকে সেনাবাহিনীর একই টহল দল ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা সহ গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার মাদাই পাঠান পাড়া এলাকায় যৌথ অভিযান চালায়। অভিযানে ওই এলাকা থেকে ট্যাপেন্টাডল গ্রুপের টাপাল নামীয় ট্যাবলেট ৫১ পিস ও ইনফিনিক্স ব্র্যান্ডের একটি অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার সহ মাদক কারবারী মোঃ মোস্তফা (১৯) কে আটক করে।


কুড়িগ্রাম সেনা ক্যাম্পের দায়িত্বরত মেজর শাহরিয়ার আহাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। অভিযানে এক মাদক কারবারীকে আটক করা হয়েছে। অপর এক পলাতক মাদক কারবারীকে গ্রেপ্তার করার জন্য যৌথ অভিযান চলমান আছে। এছাড়াও, আগামীতে সেনাবাহিনীর মাদক ও চাঁদাবাজ বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD