1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
কুড়িগ্রামে বি়ভিন্ন প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারা গাছ বিতরণ | সকালের খবর ২৪
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
জনতার প্রত্যাশা মন্ত্রী সভায় ঠাই পাক ৩ হেভিওয়েট জননেতা নড়াইলে ধানের শীষ ও কলস প্রতিক সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৪ পঞ্চগড়ে এবার হারানো দুর্গ ফিরে পেল বিএনপি বিএনপির ভূমিধস বিজয়ে জি কে গউছের কৃতজ্ঞতা প্রকাশ ভোটে জিতেই কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অভূতপূর্ব বিজয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের অভিনন্দন পটুয়াখালীতে বিএনপি’র মিলাদ – দোয়া অনুষ্ঠিত পটুয়াখালীতে সাবেক উপজেলা চেয়ারম্যান সহ ৮ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত নড়াইলে বিল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার কলাপাড়ায় ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ

কুড়িগ্রামে বি়ভিন্ন প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারা গাছ বিতরণ

  • প্রকাশিতঃ রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ২০২ বার পঠিত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারা গাছ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। এসময় প্রতিষ্ঠান প্রতিনিধিদের হাতে নারকেল, তাল, জাম, বেল, নিম জাতীয় গাছের চারা তুলে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদা পারভীন।

রবিবার (২৯ জুন) কুড়িগ্রাম সদর উপজেলা কৃষি অফিস চত্বরে চারা গাছ বিতরণের উদ্বোধন করা হয়।

কৃষি অফিস সুত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থ বছরে জেলার বিভিন্ন সরকারি বেসরকারি ৮০ শিক্ষা প্রতিষ্ঠান ও ১৫৫০ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বিভিন্ন জাতের চারা গাছ বিতরণ করা হয়। তাল গাছের চারা ২০০ টি, নারকেল গাছের চারা ৪০০টিসহ প্রায় ১৫৫০ টি অনান্য গাছের চারা বিতরণ করেন কৃষি অফিস।

চারা গাছ নিতে আসা খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ এর প্রতিনিধি মোঃ আরিফুর রহমান বলেন, আমাদের প্রতিষ্ঠানের জন্য ৪টি নারকেল গাছের চারা ও ২ টি তাল গাছের চারা নেয়া হলো। এগাছ গুলো প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রতিষ্ঠানের সৌন্দর্য বর্ধনে খুবই উপকারী।

কুড়িগ্রাম সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাহিদা আফরীন বলেন, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে চারা গাছ বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হলো। পর্যায়ক্রমে জেলার তালিকাভুক্ত সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিনামূল্যে চারা গাছ বিতরণ করা হবে বলে জানান তিনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD