1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
কুড়িগ্রামে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালী | সকালের খবর ২৪
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
নওগাঁয় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৩০ গ্রাম হেরোইন সহ দুইজন মাদক ব্যাবসায়ী গ্রেফতার দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চাইলেন মেয়র ডা. শাহাদাত হোসেন ঝালকাঠিতে মাদকাসক্ত ছেলেকে হত্যা করে পুলিশের কাছে আত্মসমর্পণ পিতার নওগাঁয় খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রয়ের অভিযোগ কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক রূপগঞ্জে মাদক বিক্রির টাকা নিয়ে বিরোধ: ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম প্রশ্নের মুখে সংবাদ সম্মেলন ছেড়ে চলে গেলেন পরাজিত প্রার্থী’ মুনির’ ফুলবাড়ী২৯ বিজিবি কর্তৃক যৌন উত্তেজক সিরাপ ও ভারতীয় ইস্কফ সিরাপ আটক ধামইরহাটে খাসির নামে কুকুরের মাংস বিক্রির অভিযোগ: ২৫ কেজি জব্দ

কুড়িগ্রামে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালী

  • প্রকাশিতঃ বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৭১ বার পঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি: “প্লাস্টিক দুষন আর নয়, বন্ধ করার এখনি সময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে বিশ্ব পরিবেশ দিবস-২৫ উদযাপন হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২৫ জুন) দুপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এর আয়োজনে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রামের সুযোগ্য জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

অনুষ্ঠান শেষে জেলা সমাজ সেবা অধিদপ্তর থেকে অসুস্থ, দুঃস্থ অসহায়, অগ্নি দগ্ধ ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে অর্থ সহায়তার চেক তুলে দেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট বি এম কুদরত এ খুদা, কুড়িগ্রাম সরকারি কলেজর অধ্যক্ষ মির্জা নাসির উদ্দিন, ভুরুঙ্গামারীর সহকারী পুলিশ সুপার মাসুদ, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মুহাঃ হুমায়ূন কবির, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম, জেলা তথ্য অফিসার মোঃ শাহজাহান আলী,ইসলামি ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক রনি , সাংবাদিক সায়েদ আহমেদ বাবু প্রমুখ।

জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব থেকে প্লাস্টিক বর্জন করা উচিত। এ ক্ষেত্রে নিজেদের মধ্যে সচেতনতা তৈরি অবশ্যক বলে জানান তিনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD