1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
কুড়িগ্রামে দূর্গম চরাঞ্চলের খামারীর মাঝে বিনামূল্যে টিকা ও কৃমিনাশক ঔষধ বিতরণ | সকালের খবর ২৪
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই : তারেক রহমান সরাইলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ৭ জনকে বহিষ্কার মোরেলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা স.ম. কবির আহমেদ মধুর কবর জিয়ারত করলেন অধ্যক্ষ আব্দুল আলীম মোরেলগঞ্জে জামায়াতের জনসভায় হাজারো মানুষের ঢল মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত মিরসরাইয়ে পানিতে ডু’বে মারা যাওয়া স্কুল ছাত্র মাহিন বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৪৫৩৮ বন্দি, কালও চলবে ভোট মোহাম্মদপুরে সেনা অভিযানে দুটি বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী আটক রূপসার নৈহাটি ইসলামিয়া ক্যাডেট একাডেমীর পুরস্কার বিতরণ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সম্মিলিত সামাজিক আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে দূর্গম চরাঞ্চলের খামারীর মাঝে বিনামূল্যে টিকা ও কৃমিনাশক ঔষধ বিতরণ

  • প্রকাশিতঃ সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৪২ বার পঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ৯টি উপজেলায় গবাদি পশু ও হাঁস-মুরগিকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করার জন্য ভ্যাকসিনেশন এবং বিনামূল্যে কৃমিনাশক ঔষধ বিতরণ কার্যক্রম চলমান রেখেছে প্রাণী সম্পদ দপ্তর।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মাঝিয়ালির চর এলাকায় গবাদি পশুর জন্য পাঁচ শতাধিক খামারীর বিনামূল্যে টিকা ও সাড়ে তিন শতাধিক খামারীর মাঝে বিনামূল্যে কৃমিনাশক ওষুধ বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতালের আয়োজনে এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

এছাড়াও জেলা প্রাণী সম্পদ দপ্তরের কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, সদর উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের কর্মকর্তা ডাঃ কামরুল ইসলাম প্রমুখ বিনামূল্যে টিকা ও কৃমিনাশক ওষুধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

কুড়িগ্রাম জেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ মোঃ হাবিবুর রহমান বলেন, জেলা জুড়ে ভ্যাকসিনেশন এবং বিনামূল্যে এ কর্মসূচি চলমান রয়েছে। এ কার্যক্রমের মাধ্যমে গবাদি পশু ও হাঁস-মুরগিকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করার জন্য টিকা দেওয়া হচ্ছে এবং কৃমি সংক্রমণ থেকে মুক্তি পেতে কৃমিনাশক ঔষধ বিতরণ করা হচ্ছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD