1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
কুড়িগ্রামে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা | সকালের খবর ২৪
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে সেনাবাহিনী–র‍্যাব–ডিএনসির যৌথ অভিযান: ১৩৩০ পিস ইয়াবা ও ৮০ হাজার টাকা জব্দ, আটক ১ ‎জয়পুরহাট-১ ও ২ আসনে ৮ প্রার্থীর মাঝে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ ব্রাহ্মণবাড়িয়ার দুইটি আসনে ধানের শীষের প্রচারণার দায়িত্ব পেলেন ভিপি তাজুল ইসলাম নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির অভিযান ১৯ হাজার পিস ইয়াবা টেবলেট উদ্ধার নাইক্ষ্যংছড়ি হেফজ বিভাগের এক হাফেজাকে কক্সবাজারে নিয়ে রাতভর ধর্ষণ,ধর্ষক গ্রেফতার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : পটুয়াখালী প্রতীক বরাদ্দ ও নির্বাচনি আচরণ বিধি বিষয়ক আলোচনা সভা আত্রাইয়ের সাহাগোলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী আলোচনা সভা প্রতীক বরাদ্দ পেয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন পঞ্চগড়-২ এমপি প্রার্থী আজাদ ব্রাহ্মণবাড়িয়া মসজিদের বারান্দা থেকে অজ্ঞাতনামা নবজাতক কন্যাশিশু উদ্ধার বনানীতে বিদেশি রিভলবারসহ একজন গ্রেফতার

কুড়িগ্রামে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা

  • প্রকাশিতঃ সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১৭৩ বার পঠিত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে “স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের ভূমিকা “শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ জুন) দুপুরে কুড়িগ্রাম সার্কিট হাউজ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, গ্রামগুলোকে দৃষ্টিনন্দন ও পরিচ্ছন্ন রাখতে হবে। গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যে সংঘাত হয়। সেই ছোট ছোট অভিযোগগুলো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দ্বারা গ্রাম আদালতের মাধ্যমে মিমাংসা করে। সেজন্য গ্রাম আদালত সক্রিয় ও শক্তিশালী করতে হলে যোগ্য লোক দেখে স্থানীয় সরকার নির্বাচনে সুশিক্ষিত ও সুনাগরিক নির্বাচন করতে হবে। তাহলে গ্রাম আদালতের সুফল পাবেন।তিনি আরও বলে, সরকারের তথ্য গবেষণা সেল থেকে গ্রাম আদালত সম্পর্কে প্রচার ও প্রচারণা করে আসছে। এ লক্ষ্যে গ্রামে গিয়ে সচেতনামূলক মিটিং পোস্টার লাগানো হচ্ছে গ্রামের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিচার নিশ্চিত করা হচ্ছে।

এ সময় কর্মশালায় স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প বাস্তবায়ন সম্পর্কে বক্তব্য রাখেন, কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি,এম কুদরত-এ- খুদা, কুড়িগ্রাম সমাজ সেবা কার্যালয় এর উপপরিচালক মুহঃ হুমায়ুন কবির, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (স্থানীয় সরকার শাখা) এ,বি,এম মেজবাহ উদ্দিন আহমেদ, সলিডারিটির পরিচালক মুক্তিযোদ্ধা হারুন উর রশীদ লাল, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, জেলা তথ্য অফিসার শাহজাহান আলী, প্রকল্প ম্যানেজার দৌলতুন নেছা প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD