1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
কুড়িগ্রামে আনন্দ উল্লাসে রথ যাত্রা উদযাপন | সকালের খবর ২৪
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই : তারেক রহমান সরাইলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ৭ জনকে বহিষ্কার মোরেলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা স.ম. কবির আহমেদ মধুর কবর জিয়ারত করলেন অধ্যক্ষ আব্দুল আলীম মোরেলগঞ্জে জামায়াতের জনসভায় হাজারো মানুষের ঢল মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত মিরসরাইয়ে পানিতে ডু’বে মারা যাওয়া স্কুল ছাত্র মাহিন বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৪৫৩৮ বন্দি, কালও চলবে ভোট মোহাম্মদপুরে সেনা অভিযানে দুটি বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী আটক রূপসার নৈহাটি ইসলামিয়া ক্যাডেট একাডেমীর পুরস্কার বিতরণ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সম্মিলিত সামাজিক আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে আনন্দ উল্লাসে রথ যাত্রা উদযাপন

  • প্রকাশিতঃ শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ২০৭ বার পঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি :কুড়িগ্রামে সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় অনুষ্ঠান রথ যাত্রা সুষ্ঠুভাবে উদযাপিত হয়েছে। বিশৃঙ্খলা এড়াতে রথ যাত্রা শুরুর আগে থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনীর সদস্যরা।

শুক্রবার (২৭ জুন বিকেলে) জেলা শহরের পুরাতন পোস্ট অফিস পাড়া হতে রথ যাত্রাটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিন করে।

জেলা প্রশাসন ও সেনাবাহিনী সুত্রে জানা গেছে, জেলা প্রশাসক নুসরাত সুলতানার নির্দেশনায় রথযাত্রা নির্ভিগ্নে পালন করতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও রংপুর অঞ্চলের ৭২ পদাতিক ব্রিগেড এর অধিনস্থ বিজয়ী বাইশ কুড়িগ্রাম জেলায় সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করছে।

হিন্দু ধর্মাবলম্বিদের উদযাপিত রথ যাত্রায় যে কোন রকম নিরাপত্তা দেওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনী নিয়োজিত আছে।
২৭ জুন ২০২৫ থেকে ৫ জুলাই ২০২৫ পর্যন্ত যে কোন অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা করার জন্য সেনাবাহিনী সার্বক্ষনিক নিয়োজিত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রথযাত্রায় আসা সুজন মোহন্ত বলেন, অনান্য বছরের চেয়ে এ বছর আশঙ্কা ছাড়াই নির্বিঘ্নে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে রথ যাত্রা উদযাপন করতে পারলাম। এ যাত্রায় সকলের মঙ্গল হোক এ প্রার্থনা করছি।
কুড়িগ্রাম অস্থায়ী সেনা ক্যাম্প কমান্ডার দাউদ উজ জামান আরাফাত বলেন, রথযাত্রায় কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। সুন্দর সুশৃঙ্খলভাবে রথ যাত্রা সম্পন্ন হয়েছে।

কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, হিন্দু সম্প্রদায়ের বড় উৎসব রথযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলায় সকল ধরনের নিরাপত্তায় কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সেনাবাহিনী নিয়োজিত আছে। কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে প্রশাসন সব সময় তৎপর আছে বলে জানান তিনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD