1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
কুড়িগ্রামের প্রবীণ সাংবাদিক মমিনুল ইসলাম মঞ্জু আর নেই | সকালের খবর ২৪
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ

কুড়িগ্রামের প্রবীণ সাংবাদিক মমিনুল ইসলাম মঞ্জু আর নেই

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১২৫ বার পঠিত

মোঃ নূরবক্ত মিঞা, স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামপ্রায় পাঁচ দশক ধরে কুড়িগ্রামসহ দেশের উত্তরাঞ্চলের সীমান্ত ও নদীবেষ্টিত এলাকার মানুষের কথা তুলে ধরা প্রবীণ সাংবাদিক মমিনুল ইসলাম মঞ্জু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ জুলাই) দিবাগত রাত ২টা ২০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।
মমিনুল ইসলাম মঞ্জু সর্বশেষ এখন টেলিভিশনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি একুশে টেলিভিশন, সিএসবি টেলিভিশন এবং সময় টেলিভিশনে কাজ করেন। পাশাপাশি দৈনিক সমকালসহ বিভিন্ন প্রিন্ট মিডিয়াতেও সাংবাদিকতা করেন।
দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি কুড়িগ্রামের ছিটমহল সংকট, নদীভাঙন, বন্যা-খরা ও কৃষি নির্ভর জনজীবনের সমস্যা নিয়ে নানা প্রতিবেদন করে জাতীয় পর্যায়ে আলোড়ন তুলেছেন। তাঁর অবদানে স্থানীয় সাংবাদিকতায় বাস্তবতা ও মানবিকতার প্রতিফলন ঘটেছে।
মমিনুল ইসলাম মঞ্জু কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবেও একাধিকবার দায়িত্ব পালন করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন বিনয়ী ও সদালাপী। বেশ কিছুদিন ধরে তিনি ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন।
তাঁর মৃত্যুতে কুড়িগ্রামের সাংবাদিক সমাজ, এখন টেলিভিশন পরিবার এবং অসংখ্য সহকর্মী ও শুভানুধ্যায়ী গভীর শোক প্রকাশ করেছেন।তিনি তিন সন্তান, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) বাদ আছর কুড়িগ্রাম শহরের পশ্চিম মুন্সিপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বিকাল ৫টা ৪৫ মিনিটে কুড়িগ্রাম প্রেসক্লাব চত্বরে দ্বিতীয় জানাজা শেষে কুড়িগ্রাম কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD