

মোঃ রুবেল মিয়া
লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ
লালমনিরহাট কালীগঞ্জ উপজেলা থানা পুলিশ অভিযান চালিয়ে আবুল কালাম আজাদ (৩৫) নামে এক বছরের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে। সোমবার সকালে উপজেলা চাপারহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃত আবুল কালাম আজাদ চন্দ্রপুর ইউনিয়নের লতাবর গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে । তার বিরুদ্ধে কালীগঞ্জ থানার জিআর ৪২০/১৭ কেসনং ৪০৪/২৪ (কালীগন্জ) মামলায় আদালত কর্তৃক সাজার আদেশ ছিল। সাজার পর থেকে তিনি পলাতক ছিলেন।
কালিগঞ্জ থানার ওসি জাকির হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামীকে প্রয়োজনীয় কাগজপত্রসহ আদালতে প্রেরণ করা হয়।