1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
কালীগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীর আলোচনা সভা | সকালের খবর ২৪
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরাইলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ৭ জনকে বহিষ্কার মোরেলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা স.ম. কবির আহমেদ মধুর কবর জিয়ারত করলেন অধ্যক্ষ আব্দুল আলীম মোরেলগঞ্জে জামায়াতের জনসভায় হাজারো মানুষের ঢল মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত মিরসরাইয়ে পানিতে ডু’বে মারা যাওয়া স্কুল ছাত্র মাহিন বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৪৫৩৮ বন্দি, কালও চলবে ভোট মোহাম্মদপুরে সেনা অভিযানে দুটি বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী আটক রূপসার নৈহাটি ইসলামিয়া ক্যাডেট একাডেমীর পুরস্কার বিতরণ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সম্মিলিত সামাজিক আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপির প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী’র মতবিনিময় সভা

কালীগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীর আলোচনা সভা

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ২৭১ বার পঠিত

শাহীন মোড়ল,কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে জনসাধারণের মাঝে বিভিন্ন প্রজাতির চারা গাছ বিতরণ করেন গাজীপুর জেলা বিএনপির আহবায়ক ও গাজীপুর-৫ আসনের ধানের শীষের কান্ডারী সাবেক সংসদ সদস্য আলহাজ¦ একেএম ফজলুল হক মিলন।বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে উপজেলার জামালপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষ্যে স্থাণীয় চান্দেরবাগ মোড়ে বিশাল আলোচনা সভা ও জনসাধারণের মাঝে চারা গাছ বিতরণের আয়োজন করা হয়।
ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ¦ মো. হারুন অর রশিদ দেওয়ানের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহবায়ক ও গাজীপুর-৫ আসনের ধানের শীষের কান্ডারী সাবেক সংসদ সদস্য আলহাজ¦ একেএম ফজলুল হক মিলন। সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সরকার এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. খায়রুল আহসান মিন্টু, উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ুন কবির মাষ্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, সদস্য সোলেমান আলম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আশরাফী হাবিবুল্লাহ্। বিশেষ বক্তা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফরিদ আহমেদ মৃধা, মো. লুৎফুর রহমান ও জাহাঙ্গীর কবির।
প্রধান অতিথি জেলা বিএনপির আহবায়ক ও গাজীপুর-৫ আসনের ধানের শীষের কান্ডারী সাবেক সংসদ সদস্য আলহাজ¦ একেএম ফজলুল হক মিলন বলেন, শহীদ জিয়াউর রহমান বীর উত্তম ছিলেন এক জননন্দিত রাষ্ট্রনায়ক। তিনি ১৯৭১ সালের ২৬ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন। জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি গঠন করেন। তিনি ১৯৮১ সালের ৩০ মে দেশি-বিদেশি ষড়যন্ত্রের মধ্য দিয়ে এক দল বিপথগামী সেনাসদস্যদের গুলিতে চট্টগ্রাম সার্কিট হাউসে শাহাদাত বরণ করেন। জিয়াউর রহমান এর অনুপস্থিতিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসহীনভাবে স্বৈরাচারী সরকারকে হটানোর জন্য আন্দোলন-সংগ্রাম করেছেন। এখন তাদেরই সুযোগ্য সন্তান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রািতষ্ঠার জন্য আবির্ভূত হয়েছেন। তাঁর নেতৃত্বেই আগামীর বাংলাদেশ বিনির্মাণ হবে। ‘সবার আগে প্রিয় বাংলাদেশ’ শ্লোগান ধরে তিনি এরই মধ্যে জাতিকে ঐক্যবদ্ধ করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন স্বনির্ভর বাংলাদেশ গঠনের জন্য বিএনপির যে ৩১ দফা কর্মসূচী দিয়েছেন আমরা তা বাস্তবায়ন করে তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব। পরিবেশ ভারসাম্য রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিহার্য। তাই দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় জনসাধারণের মাঝে বিভিন্ন প্রজাতির চারা গাছ বিতরণ করা হয়। এ সময় কালীগঞ্জ উপজেলা, পৌর, জামালপুর ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
.

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD