

মোঃ রুবেল মিয়া
লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ
লালমনিরহাটে কালীগঞ্জে অভিযান চালিয়ে মাটির নিচ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ । পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের খামারভাতী এলাকায় অভিযান চালানো হয় । অভিযানে এই এলাকার মৃত কছর উদ্দিনের ছেলে মোহাম্মদ সাবলু মিয়া (৪২) গ্রেফতার করা হয় । পরে বাড়ির পূর্ব দুয়ারির ঘরের উওর পাশে, পিছনের দরজার রাস্তার মাটির নিচে লুকানো ৩টি পোটলায় ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যাহার বাজার মূল্য ২ লক্ষ ২৫ হাজার টাকা। এ ঘটনায় কালিগঞ্জ থানা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ৩৬(১) সাধারণ ১৯(খ)ধারার মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং ১৪ তারিখ ৮নভেম্বার ২০২৫।। এই বিষয়ে কালীগঞ্জ থানার ওসি জাকির হোসেন জানান, কালিগঞ্জ থানা পুলিশের এ ধরনের অভিযান সবসময় অব্যাহত থাকবে।