1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
কালীগঞ্জে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় | সকালের খবর ২৪
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলীতে জমিজমা নিয়ে বিরোধ ২ নারীসহ ৩জনকে পিটিয়ে জখম গর্জনিয়া ফাঁড়ী পুলিশের অভিযানে ২৫ টি মোবাইল ফোন ও সিএনজিসহ ৪ যুবক আটক নাকুগাঁও সীমান্ত দিয়ে দেশে ফিরলেন কুড়িগ্রামের ৬ মৎস্যজীবী গাজীপুর-১ আসন কালিয়াকৈরে নির্বাচনী প্রচারণায় বিএনপি মনোনীত প্রার্থী মোরেলগঞ্জে পালিত হলো আন্তর্জাতিক দূর্নীতি দিবস মোরেলগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত ‎পাঁচবিবিতে আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস পালিত ‎ আটঘরিয়ায় বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা মুত্তাকী কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ বিজিবির অভিযানে ৪কোটি টাকার মাদক অস্ত্র-চোরাচালান কৃত পন্য জব্দ

কালীগঞ্জে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৬৪ বার পঠিত

রুবেল মিয়া,লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ

লালমনিরহাটের কালীগঞ্জ রিপোর্টাস ক্লাবের সাংবাদিকদের সাথে পরিচিতি ও  মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা। 

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন সমস্যা ও অসঙ্গতি  তুলে ধরেন সাংবাদিকরা। সমস্যাগুলোর নোট নেন এবং এর সমাধানে নিরলসভাবে কাজ করে যাবেন বলে সাংবাদিকদের আশ্বস্ত করেন ইউএনও।

এসময় নবাগত ইউএনও মাসুদ রানা বলেন, এ উপজেলায় আমি নতুন যোগদান করেছি। আমি সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে চাই। জনগণ যাতে উপজেলায় সেবা নিতে এসে কোন ধরনের হয়রানি না হয় এবং কাঙ্খিত সেবা পায় সে ব্যাপারে আমি সর্বোচ্চ চেষ্টা করবো। উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন তিনি।

মতবিনিময় সভায় অংশ নেন, কালীগঞ্জ রিপোর্টাস ক্লাবের সভাপতি নুর আলমগীর অনু, সহ-সভাপতি ওয়াহেদুল ইসলাম, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আল আমিন বাবু,কোষাধ্যক্ষ এম এ রনি চৌধুরী, দপ্তর সম্পাদক এ কে এম কায়ছারুল আলম সোহাগ,তথ্য ও প্রযুক্তি বিষায়ক সম্পাদক শেখ রনদ সীমান্ত,সাংবাদিক  আল আমিন,সাংবাদিক আব্দুল মালেক,সাংবাদিক তৌফিক,সাংবাদিক রুবেল উদ্দিন পাটোয়ারীসহ কালীগঞ্জ রিপোর্টাস ক্লাবের সকল সদস্য। 

এর আগে তিনি সিলেট, বকশিগঞ্জ,ললিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে কর্মরত ছিলেন। গত ২ নভেম্বর তিনি কালীগঞ্জ উপজেলায় যোগদান করেন। বিসিএসের ৩৫ তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা তিনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD