1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
কালীগঞ্জে জাহাঙ্গীর আলমের নেতৃত্বে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ | সকালের খবর ২৪
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান মৌলিক প্রশিক্ষণ শেষ করল ১৭১ আনসার সদস্য: দুর্যোগে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান লালমনিরহাটে নিয়োগ বাতিলের দাবিতে জেলা প্রশাসকের বিরুদ্ধে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন পঞ্চগড়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ওলামা দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত ন্যায্য সমঝোতা না হলে জোট নয়: নবীনগরে নুরুল হক নূর অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে রানাপাশা ইউনিয়ন জামায়াত সভাপতির পদ স্থগিত ও বহিষ্কার ছাত্রলীগের ক্যাডার লাভলু সিকদারের বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ দুদুকে চসিকের নিষেধাজ্ঞা অমান্য করে চলাচলের রাস্তায় ফের বর্জ্য ফেললো মহল্লা কমিটি মাধবপুরে অপহরণের পাঁচ দিন পর স্কুলছাত্রী উদ্ধার

কালীগঞ্জে জাহাঙ্গীর আলমের নেতৃত্বে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ

  • প্রকাশিতঃ শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৮৫ বার পঠিত

রুবেল মিয়া
লালমনিরহাট জেলার প্রতিনিধিঃ
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলা বিএনপির আহ্বায়ক ও চন্দ্রপুর ইউনিয়নের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের নেতৃত্বে তুষভান্ডার বাজার,শান্তিগঞ্জ বাজার, কাজির হাট বাজারে এ কর্মসূচি পরিচালিত হয়।

গণসংযোগ চলাকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব আমিনুর ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিএম তানভীর সাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের সদস্য সচিব কুদরতি মেহেরবান মিঠু,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোমছেদুল খান বুলবুল, ভোটমারী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আঃ বাছেদ পাটোয়ারী, ট্রাঙ্ক লরির সাধারণ সম্পাদক মুনতাসির ইসলাম রিপন, দলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবল হোসেন, বিএনপি নেতা আবুল কালাম আজাদ বাবুসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ সময় তৃণমূল নেতাকর্মীরা বলেন, “দুর্দিনে যিনি আমাদের পাশে ছিলেন, সেই জাহাঙ্গীর ভাইকেই আমরা আগামী নির্বাচনে এমপি পদে দেখতে চাই।”

নেতারা আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নই গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের মুক্তির একমাত্র পথ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD