1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
কালীগঞ্জে কৃষি পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত | সকালের খবর ২৪
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই : তারেক রহমান সরাইলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ৭ জনকে বহিষ্কার মোরেলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা স.ম. কবির আহমেদ মধুর কবর জিয়ারত করলেন অধ্যক্ষ আব্দুল আলীম মোরেলগঞ্জে জামায়াতের জনসভায় হাজারো মানুষের ঢল মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত মিরসরাইয়ে পানিতে ডু’বে মারা যাওয়া স্কুল ছাত্র মাহিন বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৪৫৩৮ বন্দি, কালও চলবে ভোট মোহাম্মদপুরে সেনা অভিযানে দুটি বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী আটক রূপসার নৈহাটি ইসলামিয়া ক্যাডেট একাডেমীর পুরস্কার বিতরণ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সম্মিলিত সামাজিক আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত

কালীগঞ্জে কৃষি পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ২০৪ বার পঠিত

শাহীন মোড়ল,কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে প্রোগ্রাম ইন এগ্রিকালচারাল এন্ড রূরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় আধুনিক, পুষ্টিকর, বিষমুক্ত ও জলবায়ু সহনশীল কৃষি উন্নয়নের লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৫ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা মিলনায়তনে আধুনিক কৃষি ব্যবস্থাপনা জলবায়ু সহনশীল কৃষি ও বিষমুক্ত খাদ্য উৎপাদন এবং বাজারজাতকরণ রূপরেখা নিয়ে দিনব্যাপী কৃষক-কৃষাণী, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, পিএফএস এর সদস্য ও নন পিএফএস সদস্য এবং গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে প্রশিক্ষণ কংগ্রেস অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার উম্মে রোমান চৌধুরী ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আখতারুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) ড. সঞ্জয় কুমার পাল। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মাহফুজা আক্তার, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. ইসমাইল হোসেন ভূইয়া, উপজেলা সমবায় অফিসার মো. আসাদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা উপ-সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসেন আকাশ, উপ-সহকারী কর্মকর্তা মো, সাইদুর রহমান, কৃষি উদ্যোক্তা সামসুল জামান, কৃষক কামাল হোসেন ও কৃষাণী পূর্ণিমা রানী দাস প্রমুখ।প্রধান অতিথি কৃষিবিদ মো. রফিকুল ইসলাম বলেন, পার্টনার প্রকল্পের আওতায় দেশের এক ফসলি জমিতে অধিক ফসল উৎপাদন, উদ্ভাবনী ফসল চাষাবাদ এবং নিরাপদ খাদ্য উৎপাদনের পাশাপাশি পুষ্টিগত উন্নয়ন, উদ্যোক্তা তৈরি এবং উত্তম কৃষি চর্চাই প্রকল্পের মূল উদ্দেশ্য। পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রশিক্ষণে ফসলের বহুমুখীকরণ ও সবজি খামার গড়ে তোলার ওপর গুরুত্ব দেয়া। এরই ফলে বাজারজাতের মাধ্যমে আর্থিকভাবে লাভবান হওয়া সম্ভব।

.

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD