1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
কালিয়াকৈর টিন সেট কলোনিতে ভয়াবহ আগুন ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট দেড় ঘন্টায় প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে | সকালের খবর ২৪
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
তিন দাবিতে মোবাইল ব্যবসায়ীদের বিটিআরসি ভবন ঘেরাও, যান চলাচল বন্ধ জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেল সিংহ আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান মৌলিক প্রশিক্ষণ শেষ করল ১৭১ আনসার সদস্য: দুর্যোগে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান লালমনিরহাটে নিয়োগ বাতিলের দাবিতে জেলা প্রশাসকের বিরুদ্ধে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন পঞ্চগড়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ওলামা দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত ন্যায্য সমঝোতা না হলে জোট নয়: নবীনগরে নুরুল হক নূর অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে রানাপাশা ইউনিয়ন জামায়াত সভাপতির পদ স্থগিত ও বহিষ্কার ছাত্রলীগের ক্যাডার লাভলু সিকদারের বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ দুদুকে

কালিয়াকৈর টিন সেট কলোনিতে ভয়াবহ আগুন ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট দেড় ঘন্টায় প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

  • প্রকাশিতঃ সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৯৬ বার পঠিত

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার চান্দরা পল্লিবিদ্যুৎ দিঘীরপাড় এলাকায় টিনশেড কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১০০টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (১ ডিসেম্বর ২০২৫ ইং) সকাল ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে অধিকাংশ শ্রমিক ও বাসিন্দা কর্মস্থলে যাওয়ার পর হঠাৎ একটি কক্ষে বিকট ১টি শব্দ শোনা যায়। ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। কয়েক মিনিটের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশেপাশে কলোনিতে। আগুন দেখে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের তীব্রতায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে আসে।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের টিম ঘটনাস্থলে কাজ শুরু করে। আগুনের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডে কেউ হতাহত না হলেও বড় ধরনের আর্থিক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD