

আলমগীর হোসেন কালিগঞ্জ সাতক্ষীরা
সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপির ওয়ার্ড কাউন্সিল উপলক্ষে প্রস্তুতি সভা অনুৃষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ আগষ্ট) সকাল ১০টায় উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের বাহাদুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক রেজাউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী মোঃ আলাউদ্দীন। এ সময়ে বক্তব্যে তিনি বলেন দেশনায়ক তারেক রহমানের সু-নেতৃত্বে দেশে গণতন্ত্র ফিরে এসেছে। দলকে তৃণমূল পর্যায়ে সাজাতে ওয়ার্ড কাউন্সিলের ব্যবস্থা নিয়েছেন বলেই আজ পাড়া মহল্লায় বিএনপির ভোট উৎসব চলছে। আমরা চাই এমনিভাবে বিএনপির প্রকৃত ত্যাগী নেতাকর্মীগনকে বিজয়ী করে দলকে সু সংগঠিত করতে। ইউনিয়ন বিএনপির কাউন্সিলের প্রস্তুতিমূলক কর্মী সভায় উপজেলা বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায়
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সাবেক চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম। উপজেলা কৃষকদলের আহবায়ক ও উপজেলা বিএনপির সেক্রেটারী পদপ্রার্থী রোকনুজ্জামান রোকন, ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আলহাজ্ব রুহুল কুদ্দুস, সাবেক যুগ্ম আহবায়ক মেম্বর খায়রুল ইসলাম, সাবেক যুগ্ম আহবায়ক আবু মোস্তফা ইয়াছিন, সাবেক যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম মনি প্রমুখ। এরপরে মথুরেশপুর ইউনিয়নের গড়েরহাট খোলায় ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক শহিদুল ইসলাম বদরুর সভাপতিত্বে উল্লেখিত অতিথিবৃন্দ বক্তব্য রাখেন। আসন্ন কাউন্সিলকে সামনে রেখে ধলবাড়িয়া, মথুরেশপুর, কুশুলিয়া ও দক্ষীন শ্রীপুর ইউনিয়নে ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সন্মানিত কাউন্সিলর বৃন্দ উপস্থিত ছিলেন।