

আলমগীর হোসেন কালিগঞ্জ সাতক্ষীরা
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে (১২ই রবিউল আউয়াল শনিবার ৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় বর্ণাঢ্য আয়োজনে জশনে জুলুস ঈদ -এ- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন করা হয়েছে। শেষে জশনে জুলুছে সমাবেশ ও দোয়া মানাজাত অনুৃষ্ঠিত হয়েছে। উপজেলা জশনে জুলুছ উদযাপন কমিটির সভাপতি সভাপতি আলহাজ্ব ডাঃ হাবিবুল্লাহ বাহার এর সভাপতিত্বে রাসুল (সাঃ) এর শানে মূল আলোচনা পেশ করেন গুনাগারকাটি খায়রিয়া আজিজিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ (অবঃ) হযরত মাওলানা মুহাম্মদ আবু তাহের ও উপজেলা ঈমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলনা আশরাফুল ইসলাম আজিজী। আলোচনা রাখেন মাওলানা আব্দুর রহমান ও হাফেজ মোঃ মাহবুবুর রহমান। জশনে জুলুছ উদযাপন কমিটির সাথে শুভেচ্ছা বিনিময় ও র্যালিতে অংশগ্রহণ করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু, যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুলসহ সাংবাদিকবৃন্দ। র্যালী ও জুলুছ সমাবেশে উপজেলার বিভিন্ন এলাকা থেকে সহস্রাধিক রাসুল (সাঃ) প্রেমিক অংশগ্রহন করেণ। দোয়া মোনাজাত শেষে সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।